Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
১।
স্ত্রীঃ তুমি বিয়ের আগে বলেছিলে,বিয়ের পর তুমি আমাকে আরো বেশি ভালবাসবে।
স্বামীঃ হ্যা বলেছি,কিন্তু আমি কি জানতাম যে আমার বিয়েটা তোমার সাথেই হবে।
২।
স্ত্রীঃআগে বলতে,জান,তুমি আমার জান।আমি তোমার জন্য আমার জান কোরবান করতে পারি।আর এখন ৫০০ টাকা চাইলে তোমার চান্দী গরম হয়ে যায়।
স্বামীঃ আমি আগেও বলেছি এখনো বলছি তুমি আমার জান।চাইলে আমি এখনি তোমাকে কোরবান করতে পারি। চল তোমাকে কোরবান করে আসি।
৩।
পলিটিক্যাল চরিত্র কর্মসংস্থান নিয়ে আলোচনা।
…আমারা ভাবছি আমাদের দেশে যত রাস্তার কাজ করা হয়,গর্ত খোঁড়া ইত্যাদি…
সেখানে ম্যাশিনের বদলে ১০০ লোকের হাতে কোদাল দিয়ে দিলে এতে ১০০ জনের কর্মসংস্থান হয়ে যাবে।
…তার বদলে ১০০০ লোকের হাতে চামচ দিয়ে দিলেইতো হাজার লোকের কর্মসংস্থান হবে যায়।
৪।
বান্টু পুতুলের ইংরেজী…
…কেউ যদি বারে মদ না খেয়ে গাড়িতে খায় সেটা ইংরেজী কি হবে?
…কারবার।
… আগামী কাল ইংরেজী টুমরো হলে পরশু ইংরেজী কি হবে?
…টু আবার মরো।
…হাতিটি বসিল,বসিলতো বসিল এমন ভাবে বসিল,বসিয়াই রহিল ইংরেজী কি হবে?
…অ্যান এলিফান্ট স্যাট,স্যাট এন্ড স্যাট,সাচ এ স্যাট,স্যাটা স্যাট।
…বান্টু তুমি বড় হয়ে কি হতে চাও?
…মানুষ হয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে চাই।
…আমার পরিচিত একটি মেয়ে আছে বনলতা সেন বিয়ে করবে?
…ধুর,সে তো কবিতার মেয়ে।
…ও কবিতার মেয়ে হবে কেন? ওর মায়ের নাম সন্ধ্যা সেন।
৫।
স্ত্রীলিঙ্গ মিথ্যে…
ক)আমি কিটি পার্টি একদম পছন্দ করি না।
খ)পরনিন্দা,পরচর্চা জীবনে কক্খনো করিণী।
গ)কলেজ জীবনে আমি কি ছিলাম।। নাচে গানে,অভিনয়ে সব বিভাগেই পারদর্শী ছিলাম
কিন্তু,বিয়ে করে সব নষ্ট হয়ে গেল।
পুংলিঙ্গ মিথ্যে…
ক)আমি বউয়ের গোলাম নই।
খ)যদি একটু মিথ্যে কথা বলতে পারতাম আজ আমারো গাড়ি,বাড়ি সব থাকত।
গ)গান ভালবেসে গান,পয়সার জন্য কখনই নয়।
হার্মলেস মিত্থ্যে বা যেগুলো বললে নিজের ভাবমুর্তি উজ্বল হয় এবং নিজেকে বেশ আদর্শবান বলে মনে হয়।
ক) কারো সাথে প্রথম দর্শনে নাইস টু মিত ইউ…
খ)অনেক চেষ্টার পরেও টাকা পয়সা না কামাতে পারলে আত্মীয়স্বজনদের বলা,যে জীবনে টাকা পয়সাই সব কিছু নয়। এছাড়াও জীবনে অনেক গভীর তাৎপর্য আছে।
গ)অনেক চেষ্টার পরও প্রোমোশন না হলে বউকে বলা,যে আত্মসম্মান বিসর্জন দিয়ে বসের তোষামোদ করা আমার পক্ষে সম্ভব নয়।