Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

-হ্যালো!!কি করছ?গান শোনছো?
-তুমি কি করে বুঝলে?
-হুম!বুঝেছি মনের আয়না দেখে।
-তোমার মনের আয়নাতে আর কি কি দেখা যায়?
-অনেক কিছু।তুমি কি জানতে চাও বল!
-আচ্ছা,বলতো আমি গান শোনতে শোনতে কি ভাবছিলাম?
-তুমি মনে মনে আমার কথাই ভাবছিলে আর আমার ফোনের অপেক্ষা করছিলে।
-ইশ!আমার খেয়ে দেয়ে আর কোন কাম কাজ নাই।এমন করে বলছো যেন তুমি আমার শত জনমের চেনা।জানা নাই,চেনা নাই,দেখা নাই,সাক্ষাৎ নাই।আমি তোমাকে নিয়ে ভাবতে যাব কেন?
-এজন্যই এতো ভাবা।তোমার মনের কথা সবি আমি বুঝি,জানা চেনা থাকলে কি আর এতো ভাবতে? আফসোস শুধু একটাই থাকবে,জানা হবে,দেখাও হবে কিন্তু …।।
-কিন্তু কি?
-ও কিছু না।জাস্ট ওয়াইট ফোর দি টাইম।আচ্ছা শোন! তোমাকে যে জন্য ফোন করেছি।আমি একটু আগে একটা কুরিয়ার পাঠিয়েছি।
-কোথায়?কার কাছে?
-আরে বাবা আমাকে বলর সুযোগ দিলেতো বলবো!ভয় পেয় না।অন্য কাউকে না।তোমার ঠিকানায় তোমার নামে,তোমার জন্যই পাঠিয়েছি।
-আমার জন্য হঠাৎ কুরিয়ার?বোমা টোমা না তো?
-তুমিতো আদমরা হয়ে আছো।তোমাকে মারতে বোমা লাগে নাকি?
-আচ্ছা!আমি আদমরা হয়ে আছি তোমাকে কে বলেছে?তোমার মনের আয়না?
-আমাকে কেউ কিছু বলতে হয় না।সবার না বুঝলেও অন্ততঃ আমি তোমার না বলা কথা বুঝতে পারি।
-বাহ বা!তুমি মনোবিজ্ঞানের ছাত্রী নাকি?এত্ত সুন্দর সুন্দর কথা তুমি কইত্তেকে শিখেছ?
-সময়ের কাছ থেকে।সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়।অনেক অজানা জানিয়ে দেয়।
-আমার বেলা উল্টো। আমি অনেক কিছু জনতে চাইলেও সময় আমাকে সেই সুযোগ দেয় না।
-আচ্ছা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে হচ্ছে।আমার বৃষ্টিতে ভিজে আইস ক্রিম খেতে বিষণ ইচ্ছে করছে।তুমি ভিজবে আমার সাথে? না,থাক। তোমার তো আবার বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করে আর আইস ক্রিম খেলে গলা বসে যায়।
-না,আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না,তবে আকাশটা মেঘলা।আচ্ছা! যেসব কথা আমার পরিবারের সদস্যা ছাড়া যানা সম্ভব না সেইসব কথা তুমি জানলে কি করে?
-আরে ধুর।তোমার সাথে কথা বলতে আসলেই হামেশা মূল প্রসঙ্গ থেকে অনেক দূরে চলে যাই।শোন!আমি যে কুরিয়ার পাঠিয়েছি।ভিতরে দুইটা খাম আর একটা প্যাকেট আছে।কোনটা কখন খুলবে তা পরিষ্কার ভাবে লিখা আছে।ভুলেও উল্টা পাল্টা করবে না।কুরিয়ার পাওয়া মাত্রই সাদা খামটা খুলে ভিতরে দেওয়া ইন্সট্রাকশনটা ভালো করে ফলো করবে।একটু উনিশ বিশ করলে তোমার খবর আছে বলে দিচ্ছি!!তুমি কিন্তু আমাকে চিন না।আমি রেগে গেলে……।।
-ওরে বাপরে!রেগে গেলে ফুলন দেবীর মতো হয়ে যাও নাকি?আচ্ছা বাবা খুলব না।কিন্তু,প্রমিজ করছি না।বলাতো যায় না,যদি লোভ সামলাতে না পেরে খুলে ফেলি।না,আই মিন জীবনে প্রথম কোন মেয়ের কাছ থেকে কুরিয়ার পাচ্ছি তো তাই।আচ্ছা!তুমি কুরিয়ার না করে হামেশা যেভাবে চিঠি পত্র ইত্যাদি পাঠাও,রেকর্ডিড ডেলিভ্যারী সার্ভিসে পাঠালেই তো পারতে?
-যখন যে স্পিড প্রযোজ্য সেই স্পিডেই চলতে হয়।এমনিতেই সময় আমাকে পিছনে ফেলে অনেক দূরে চলে গেছে।আই এম রানিং বিহাইন্ড।এই সময়ই তো কালসাপ হয়ে দাঁড়িয়েছে আমার জন্য।ডোন্ট ওয়ারী!তুমি এইসব বুঝবে না।আর প্রমিজ ট্রমিজ করতে হবে না,আই নো উই অন্ট ডেয়ার টু দ্যাট!
-তুমি যে কী আবোল-তাবোল বকে যাচ্ছ আমার মাথায় কিছুই ঢুকছে না।এমনিতেই মাথাটা আউলাঝাউলা হয়ে আছে।আচ্ছা!আমি খুলেও যদি বলি খুলি নাই?
-আমি ভালো করেই জানি তুমি এমন করবে না।মাথাটা ঠিক রাখ, এখন আউলাঝাউলা হয়ে গেলে বাকিদিন চলবে কি করে?
-বাপরে বাপ!এত্ত বিশ্বাস আমার উপর?বাকি দিন মানে?
-কিচ্ছু না।সময় হলেই সব বুঝতে পারবে।তোমার উপর আমার বিশ্বাস ছিল,বিশ্বাস আজও আছে বলেই তো…।।বিশ্বাস না থাকলে কি আর।।
-আর কি?মানুষের উপর এত বিশ্বাস রাখতে নেই।দেখোনা আমার উপর তোমার এত বিশ্বাস কিন্তু আমি।।
-আচ্ছা আজ রাখি।কাল ঠিক এই সময় কথা হবে ইনশল্লাহ।