Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

-হ্যালো!আমাকে কল ব্যাক করো।/http%3A%2F%2Fwww.helpbytes.co.uk%2Fimages%2Fsmileys%2F100.gif)
-আগের নাম্বারেই?
-হ্যা।আগের নাম্বারেই।
-হ্যালো!/http%3A%2F%2Fwww.helpbytes.co.uk%2Fimages%2Fsmileys%2F100.gif)
-হ্যাঁ বলো।কুরিয়ার পেয়েছ?সব কিছু ইন্সট্রাকশন মতো করেছেতো?
-যদি বলি না?আচ্ছা এই ঠিকানাটা কার?তোমার বাসার নাকি কাজের?
-তুমি কি আমাকে এতোই বোকা ভেবেছ?আমি যে নাম্বার আর ঠিকানা দিয়েছি,তুমি ভুলেও ট্রেস করতে যাবে না।আমাকে তো পাবে না,অযথা নিজেই ঝামেলায় পড়বে।
-হো,বুঝেছি।
-কচু বুজেছো।শোন!আমি যা যা বলেছি সব দিয়েছো তো?
-না। কিছুই দেই নাই।আমি শুধু তোমার টাকাগুলো ফেরত পাঠিয়েছি কুরিয়ারের মাধ্যমে।
-ফাজলামি করছো?আমার সাথে ফাজলামি করলে ভালো হবে না বলে দিচ্ছি!
-না,আমি ফাজলামি করছি না।সিরিয়াস বলছি।আমি তোমাকে এইসব দিতে যাব কেন?টাকা দিয়ে তুমি নিজেইতো কিনে আনতে পার।আচ্ছা তোমার মতলবটা কি?তুমি কি চাও?আমার সাথে এমন করছো কেন?তোমার মতো ।।
-আমার মতো? আমার মত কি?ভয় পেয় না।নির্ভয় দিলাম বলে ফেল।মনের কথা পেটে রাখতে নেই।গ্যাস্ট্রিক আলচার হয়।তাছাড়া সময় আর সুযোগ বারবার আসে না।ফটাফাট বলে ফেলো মেরে।।।।
-মেরে কি?আর কিসের ভয়?হিন্দি সিনেমা দেখেতে দেখতে জীবনকেও সিনেমা ভাবতে শুরু করেছ নাকি?
-হোঁচট খাওয়ার ভয়।জীবন সিনেমা না হলেও,আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকেই অনেক ছবি নির্মাণ হয়,তা কি তুমি অস্বীকার করতে পারবে?
-কিসের হোঁচট?আমি এত্ত সব বুজি না।শুধু জানি তোমার মতো পাগল মেয়ে আর একটাও জীবনে দেখিনি।
-তুমি কয়টা মেয়েই বা জীবনে দেখেছ?এক ধাক্কা খেয়েই তো হাঁটু ভাঙ্গা দএর মতো অবস্থা।
তাছাড়া আমাকেই তো দেখনি।আমার মতোটারে দেখবে কি করে?আগে আমাকেতো একবার দেখে নেও।তবে আমার মতো আর এক পিস আছে কি না আমারও যথেষ্ট সন্দেহ রয়েছে।মি ইজ মি।ইনফাক্ট তুমি খুজলেও মনে হয় পাবে না আমার মতো আরও এক পিস।
-আমার এত খোঁজাখুঁজির দরকারও না।আর কিসের ধাক্কা?এই সব ধাক্কা টাক্কা আমি বুঝিনা।
-বুঝেও না বুঝার ভান করলে আমি কি করবো বলো?বলা তো যায় না,আজ না হয় কাল,কোন একদিন দরকার পরেও তো যেতে পারে।তখন হয়তো।।।।
-হয়তো কি?তুমি কি ভাবছো আলাদিনের চিরাগ হাতে নিয়ে আমি তোমাকে খুজতে যাব?আর তুমি এতো ঘুরাই প্যাঁচাই কথা বলো কেন?সোজা ভাষায় বলতে কি তোমার কষ্ট হয়?এমনিতেই মাথাটা ব্যাথায় ফেটে যাচ্ছে।তার উপর তোমার এইসব জিলাপির প্যাঁচ টাইপের কথা আমাকে পাগল বানিয়ে ছাড়বে।ইউ আর ড্রাইভিং মি ক্রেজি।
-কিন্তু আমার তো লাইসেন্স নাই।হাউ কাম আই ড্রাইভ ইউ ক্রেজি?চা খাবে? মাথা টিপে দেব?এখনও তো ধরতেই পারিনি।আগে ধরে নেই পরে না হয় ছাড়াছাড়ির কথা ভেবে দেখব।তোমার কি ধারনা তোমার পাগল হইতে এখনও বাকি?![]()
-হেহেহে,তোমার সাথে যার পরিচয় সে কি পাগল না হয়ে থাকতে পারে?
-তাহলে স্বীকার করছ তুমি আমার জন্য পাগল।হিহিহি।সরি,অনলি জোকিং।
-ও আল্লাহ!তুমি সিরিয়াসও হতে জান নাকি?
-যদি বলি জানি এবং আমি সব সময়ই সিরিয়াস!আমার হাসির পিছনেও কান্না লুকিয়ে থাকে,স্বপ্ন দেখার আগেই ভেঙ্গে যায়,পাওয়ার আগেই হারিয়ে যায়,কিনারায় পৌঁছাবার আগেই নৌকা ঢুবে যায়।ডানা মেলার আগেই পাখা ভেঙ্গে যায়।তুমি কি মানবে ?![]()

-মানবো তবে এক সর্তে।যদি তোমার আসল পরিচয় আমাকে বল।
-এক্সকিউজ মি!আসল আর নকল কি?পরিচয় বলতে কি বুঝ?আমাকে কি তোমার নকল মনে হয়?
-আরে বাবা আমি তোমাকে নকল বলছি নাকি?উল্টা মতলব কেন বের কর?আমি শুধু তোমার পরিচয়টা জানতে চেয়েছি ব্যস!!
-পরিচয় দিয়ে কি হবে?ঘটক পাঠাবে?নাকি কিডন্যাপ করবে?আচ্ছা আমার বর্তমান পরিচয়ে কি আমাকে তোমার ভালো লাগে না?তুমি কি আমাকে অন্য কিছু মনে করছ?
-উফফ!
আমি বলি তিল আর ম্যাডাম বুঝেন তাল।যদি বলি কিডন্যাপ করতে নয় কিডন্যাপ হতে চাই?
-জানতাম তোমার মুখ থেকে এইরকম একটা কিছু বের হবে।সময় আর ভাগ্য দুটাই খারাপ চলছে আমার।না হয় ডাক ডোল বাজিয়ে য়ামিই তোমাকে কিডন্যাপ করে এনে আচলে বেঁধে রাখতাম।
-কেন?সময়ের আবার কি অসুখ হয়েছে?
-সময়ের হয়েছে ক্যান্সার আর ভাগ্যের হয়েছে টিউমার।তাইতো আমি ,আমি।।
-কি ননসেন্স বকে যাচ্ছ।অনেক হয়েছে।এইসব পাগলামি রেখে এখন বাড়ি যাও।কাল ফোন কর মাথা ঠিক হলে।না হয় সহয ভাষায় আমাকে ঘটনা কি সব খুলে বলো।গতকাল থেকে তোমার মন-মানসিকতা অন্যরকম মনে হচ্ছে।
-তাড়িয়ে দিচ্ছ?আমি খুব খারাপ তাই না?তোমাকে সব সময় বিরক্ত করি।ঠিক আছে চলে যাব।দূর,বহু দূর।আর কোনদিন আসবনা বিরক্ত করতে।শুধু আর কয়টাদিন মাত্র একটু বিরক্ত করতে দাও প্লিজ।আমি চলে যাব,তোমাকে কথা দিচ্ছি আমি চলে যাব।বিশ্বাস করো আমি সত্যি সত্যিই চলে যাব।আর কোনদিন আসবনা,আসতে চাইলেও পারব না।
তবে যাবার আগে আমার আসল পরিচয় তোমাকে অবশ্বই দিয়ে যাব।আমাকে চিনতে তোমার বেশী সময় লাগবে না।একটা মাত্র ফোন কলই যথেষ্ট।তারপরও আমি লিখেছি,অনেক কিছু লিখেছি।এক নয়,দুই নয়,সতেরো পৃষ্টা লিখেছি।লাল,নিল,সবুজ অনেক রঙের কালি দিয়ে।কিছু কিছু লাইন অশ্রু দিয়ে আছে লেখা, যা হয়তো যাবে না দেখা।আমার এই চিঠিই শেষ চিঠি হয়ে থাকবে তোমার নিকট।তোমার মাথা সত্যি সত্যিই আউলাঝাউলা হয়ে যাবে এই চিঠি পড়ার পর।তুমি রাগ করবে,মনে মনে আমাকে বকাও দিবে।মাথায় গেষ্ট্রিক উঠে যাবে(তোমার ডাইলগ আজ তোমারই উপর অ্যাপ্লাই করলাম)।সিগারেট একটার পর একটা ধরাবে,যদিও তুমি আমাকে কথা দিয়েছিলে যে,আমার আসল পরিচয় জানার পর তুমি সিগারেট ছেড়ে দেওয়ার চেষ্টা করবে।
-কিসের কথা?তুমিও তো আমাকে কথা দিয়েছিলে।তোমার গত জন্মদিনে বলেছিলে আমার জন্মদিনে আমাদের দেখা হবে,এক সাথে সেলিব্রেইট করবো।কোথায় তুমি আর কোথায় তোমার কথা?
-আমার মনে আছে।তোমাকে দেয়া কথা কি আমি ভুলিতে পারি!কিন্তু আমি বলেছিলাম তোমার জন্মদিনের আগে আমার আসল পরিচয় তুমি জেনে যাবে।আমাদের দেখা হবে এবং চেষ্টা করবো তোমার জন্মদিন এক সাথেই উদযাপন করার।আজ মঙ্গলবার।শুক্রবারে তোমার জন্মদিন।আরো তিনদিন বাকি ।এই তিনদিনে অনেক কিছুই বদলে যাবে।ঘটে যাবে অপ্রত্যাশিত অনেক কিছুই।বদলে যাব আমিও।সময় তোমাকেও বদলে দিবে।বদলাতে বাদ্য করবে।সময় বড়ই নিষ্ঠুর।উপরওয়ালা আমার সব কিছু কেড়ে নিয়েছেন।আমিও সময় আর ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছি।নেই কোন চাওয়া পাওয়া।শুধু একটাই মাত্র শেষ ইচ্ছা।তাও তোমার জন্য।আমি তোমাকে কথা যখন দিয়েছি,প্রান দিয়ে হলেও সেই কথা রাখার শক্তি যেন উপরওয়ালা আমাকে দেন।একপলকের জন্য হলেও যেন আমাদের দেখা হয়,আমি দেখতে না পারলেও তুমি যেন আমাকে দেখতে পাও।কাছ থেকে না হয় দূর থেকেই,জীবিত না হয় মৃতই।ভালোবাসার দৃষ্টিতে না হয় ঘৃণার দৃষ্টিতেই।তবুও তুমি যেন আমাকে একবার দেখ।তোমার আমার সম্পর্কের কথা আমাদের পরিবারে জানা জানি হয়েগেছে।না হয় আমি এক্ষনি তোমাকে আমাদের বাসায় চলে আসতে বলতাম।
-তোমাদের বাসায় আমি?তোমার মাথা ঠিক আছে তো?
-আমার মাথা এখনও ঠিক আছে।তবে বার্স্ট হইতে বেশ বাকি না মনে হয়।আমার শেষ চিঠিটা পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে।
-চিঠি কোথায়?প্যাকেটে? দাড়াও আমি প্যাকেট খুলে দেখছি।
-তোমার আল্লাহর দোহাই!প্লিজ তুমি প্যাকেটে হাত দিবে না।আমার কথা আগে শোন।চিঠি এখনও আমার হাতে।প্যাকেটে যা আছে সব তোমার,শুধু তোমার ।আর ২টা দিন অপেক্ষা কর প্লিজ।তুমি আমার এতদিনের বিশ্বাস ভেঙ্গে দিওনা।তোমার ভালাবাসা নাইবা পেলাম।তোমার বিশ্বাস নিয়ে আমাকে অন্ততঃ বাঁচতে দেও।আমার বেঁচে থাকার শেষ।।
-তুমি মিথ্যা বলছো।আমি তোমার কোন কথাই শুনব না।চিঠি প্যাকেটেই আছে আমি সিউর।আমি এক্ষনি খুলছি।তুমি ফোন রেখে অপেক্ষা কর।আমি একটু পর আবার কল করছি।
বাই। 
চলবে...