Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
আমার শাশুর শাশুড়ীর আবিষ্কার,
আমাদের মহল্লার ফ্রি নিউজ প্যাপার।
উপরওয়ালার ইমোশনাল অত্যাচার,
উনি আর কেউ না একমাত্র স্ত্রী আমার।
১।
স্ত্রীঃ আমার বাপের নাম মুখে আনবে না…
স্বামীঃ আমি তোমার বাপের নাম মুখে এনেছে নাকি? যাই কুল্লি করে আসি।
ত্রীঃ তুমি জান না লোক আমার বাবাকে কত মহব্বত করে।একবার অসুস্থ ছিলেন সারা শহরের দোকানদার সহ পাড়াপড়শী সবাই মিলে উনার জন্য প্রার্থনা করে ছিল।
স্বামীঃ জানি,জানি,সব জানি।ওরা সবাই ছিল পাওনাদার।তোমার বাবা মারা গেলে ওনার সাথে ওদের পাওনা টাকাও যে মারা যাবে তাই সবাই মিলে…
২।
স্বামীঃ তোমার বাবা বলেছিল বিয়ের সময় ওয়াসিং ম্যাশিন দিবেন,বিয়ের এক বছর পার হয়ে গেল আজ পর্যন্ত পাই নাই।
স্ত্রীঃ মিছা কথা কও কেন? আমাকে দেন নাই? আমি কি তোমার কাপড় ধুয়ে দেই না?
স্বামীঃ তাইতো কাপড়ের ময়লা কম আর পকেট বেশি ছাপ হয়ে যায়।
৩।
স্ত্রীঃ বিয়ের আগে আমাকে বলতে ও আমার রসগোল্লা,আমার বরফি, আমার রসমালাই। আর এখন…
স্বামীঃ আমাদের বিয়ের ১০ বছর পার হয়ে গেছে,কোন মিষ্টি এত বছর ভালো থাকে না।দশ দিনেই নষ্ট হয়ে যায়।
৪।
স্বামীঃ তুমিও তো বিয়ের আগে আমার ছোট ছোট খুশির খেয়াল রাখতে,আর এখন সব কিছুই সন্দেহের চোখে দেখ।
স্ত্রীঃ তুমি কাজ-ই এমন কর যে আমি সন্দেহ না করে পারি না। সেদিন পাশের বাড়ির মহিলার মাথায় ফুল লাগাতে গিয়ে হাতে নাতে ধরা পর নাই?
স্বমীঃ ফুল লাগানো কি দোষের কিছু? সরকার-ই বলছে, গাছ লাগাও, ফুল লাগাও পরিবেশ বাঁচাও।প্রতিবেশী মহিলার মাথায় তো আর গাছ লাগানো যাবে না তাই আমি ফুল লাগাচ্ছি এতে দোষার কি?
স্ত্রীঃ গতকাল সেই প্রতিবেশী মহিলা বলেছে তুমি আবারও ওর মাথায় ফুল লাগাইছ। এক জায়াগায় বারবার ফুল লাগাতে সরকার বলেছে নাকি?
স্বামীঃ তুমি ভুল শুনেছ।আমি আগের ফুলে পানি দিচ্ছিলাম ফুল লাগাইনি।ফুল লাগাইছি যখন নিয়মিত পানিতো দিতেই হবে। আর তুমি অনুমতি দিলে মহল্লার মহিলাদের মাথায় ফুলের বাগান বানাই ফেলব।
৫।
…জানিস দোস্ত আমার জন্য রোজ ২০/২৫টা মেয়ে অপেক্ষা করে।বাসার সামন থেকে তুলে নিয়ে আসি কিন্তু মেয়েদের পরিবারের কেউ কিছু বলার সাহস পায় না।
…আরে কস কি?আমি বিশ্বাস করতে পারছি না।
…হাছা কইতেছি দোস্ত।অবাক্ হইবার কিছুই না।।আমি মহিলা কলেজের বাস ড্রাইভার তো তাই।