১।
দুই বন্ধুর কথোপকথন……
…এইযে কইথ্যেকে এলি?
…সবাই যেখান থেকে আসে।
…এত দেরি করে এলে কেন?
…ওটাতো বাবার জন্য।
…বাবা কি করল?
…দেরিতে বিয়ে করল।
…এখানে এত দেরি করে এলে কেন?
…ওটাতো তোর জন্য?
…আমি কি করলাম?
এলাকায় যা কিছু ঘটবে সব কিছুতেই তোর নাম।
বালতি চুরি,জুতা চুরি সব কিছুতেই তোর নাম।
…তোর বাড়িতে ছেলে হল ওখানেও আমার নাম…
২।
জীবনে কি হতে চাইবে?
…আচ্ছা তোকে যদি সুযোগ দেওয়া হয় তুই কি হতে চাইবে?
…সুযোগ পেলে ডাক্তার হতে চাইব।
…কেন?এত পেশা থাকতে ডাক্তার কেন?
…একমাত্র এই পেশা যেখানে কাউকে টেস্ট করে ফীস পাওয়া যায়।
…ডাক্তার হলে অপারেশন করতে পারবেতো?
…অপারেশন কোন ব্যাপার না…
টক করে লাইট জ্বলাব,
সেট করে রুগী ঢোকাব।
সেটা সেট চুরি কাচি চালাব,
ঠোকা ঠক সেলাইন দেব।
তার পর রুগী সাথে আসা আত্মীয়স্বজনদের
গিয়ে বলব,সরি কিছুই করতে পারলাম না।
৩।
বৌদি কেমন আছে?
…বৌদি কেমন আছে রে?
…মানে আমার বউ?বেশ মিষ্টি হয়ে গেছে রে।
…বিয়ের দশ বছর পর মিষ্টি হয়ে গেল বৌদি?
…ডাক্তার বলল সুগার ৪০০…
…ঔষদপত্র খাচ্ছেতো?
…ঔষদটাইতো খাচ্ছে বাকি সবতো বারণ।
…কি রকম?
…এটা খাবে না,সেটা খাবে না
এখানে যাবে না,ওখানে যাবে না,মেট্রো ছড়বে না…
…সুগারের সাথে মেট্রোর কি সম্পর্ক?
…ঐযে ডাক্তার বলল মাটির তলার জিনিষ বারণ
৪।
বউ আগের মত ভালবাসে না।
…আমার বউ আর আমাকে আগের মত ভালবাসে না রে তোকে বাসে?
…তোর বউ আমাকে ভালবাসে কি না আমি কি করে বলব বল…
…তোর বউ তোকে আগের মত ভালবাসে কি না জানতে চেয়েছি।
৫।
বিয়ের খবর।
…তোর বিয়ের কি খবর?
…ঐটাতো হব হব করছে।
…তোর হবো বউ শহরের না গ্রামের?
শহরের,টোটাল শহরের।
…ও আমি ভেবেছিলাম তোর একার।
৬।
৭।
৮।
১।
…ঐ কি হচ্ছে ?
…পার্ট টাইম জব।তো এইসময়তো তোকে এর আগে এখানে দেখিনি কি ব্যাপার?
…ছোট মেয়ের বিয়েতো তাই অভার্টাইম করছি।তুই কে রে?
…আমি?আমি হচ্ছি বিবি।
…বিবি? সেতো মেয়েরা হয়!
…ঐ বিবি না।আমি হচ্ছি B.B. মানে বোবা ভিখারী।
…বোবা ভিখারী তো কথা বলছিস কেন?
…আমি হচ্ছি সাময়িক বোবা।
…ঐ মেয়ে দেখছিস কেন? তোর নাম কি?
আমার নাম?আমার নামও B.B. = Blind Beggar.
…ঐ একটু আগেইতো মেয়ে দেখছিলে?
…ঐটাই দেখি আর কিচ্ছু দেখি না।
…তো শেয়ার মার্কেটের খবর কিছু রাখিস?অনেক দিন যাই না।
…ঐ শেয়ার মার্কেটেও যেতে চাস নাকি?
…অখানে যেতাম বলেইতো আজকে ভিক্ষে করি।
…আজকে তোর ইঙ্কাম কেমন হল?
…আরে ইঙ্কাম তেমন ভাল হয়নি।আমি যে স্পটে ভিক্ষে করি সেখানে দেখি এক মন্ত্রী এসে দাঁড়াল তাই মাথাটা গরম হয়ে গেলে বেরিয়ে আসলাম।
…ওমা মন্ত্রী দেখে চলে এলে কেন?
…ওর কারবার দেখে মনে হল দু’জনের একজায়গায় থাকাটা ঠিক হবে না তাই চলে আসলাম।
…তোর ইঙ্কামের খবর কি?
…ভালই।এই দেখ একশ টাকার নোট।আগে যে স্পটে ছিলাম সেখানে এক সুন্দরী বৌদিকে দেখে ভাবলাম বৌদির মনটাও সুন্দর হবে।বললাম মা একটা টাকা দিবেন?মাফ কর বলে চলে গেল।
খানিকক্ষণ পর বৌদির বর এসে এই একশ টাকা দিয়ে গেল আর বলল ভাই,চেয়ে না পাওয়ার যন্ত্রণাটা আমি বুঝি।আমি বললাম স্যার আপনেও কি আমার মতন ভিক্ষা করেন?উত্তরে তিনি বলেন হ্যা,শুধু জায়গা আর ডিমান্ডটা আলাদা।
২।
ভিক্ষুকের ভবিষ্যৎ পরিকল্পনা।
…তো তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি?
…ভবিষ্যতে নেতা হব ভাবছি।
…আরে কস কি? তাহলেতো আর ভিক্ষে করতে হবে না তোকে।
করবো।ভিক্ষে করব ঠিক।তবে পাঁচ বছরে কয়েকটাদিন মাত্র।
…আচ্ছা আজকে সন্ধ্যা বেলা কি করছিস তুই?
…আজকে সিনেমা দেখতে যাব।
…সিনেমা দেখতে?কিন্তু তুইতো অন্ধরে…
…আরে বাবা,ঐ জন্যইতো ব্লাক দেখতে যাব।
…তুই একা যাবি?
…সাথে গার্লফ্রেন্ডকে নিয়ে যাব।
…ওরে বাপরে ভিখারীর গার্লফ্রেন্ডও আছে…
…গার্লফ্রেন্ড আছে বলেইতো আজ আমি ভিখারী।