Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
আমার মামার লেখা একটা গানের ভর্তা আমি বানাইছি শুধু মজা করার জন্য।
পলাশ ভাই পারলে নতুন সুরে গেয়ে দিবেন প্লিজ।
কি ছ্যাঁকা দিলে রে বন্ধু
কি ছ্যাকা তুমি দিলে,
মাঠা দেখাই চুনের পানি
তুমি আমায় খাওয়াই গেলে।
বাদাম খেয়ে খোসা ফেলে
তুমি ধুরে গেলে চলে,
ভালো বাইসা ফকির আমি
মরছি তিলে তিলে।
পাশের বাড়ি খালি ছিল
বাড়া তুমি নিলে,
স্বামীর সাথে বাচ্ছা দুইটা
সঙ্গে নিয়ে এলে।
মেয়ে তোমার দেখলে আমায়
টাকলু আঙ্কেল বলে,
নিভা মনের আগুন আমার
দাউ দাউ কইরা জ্বলে।
স্বামী লইয়া প্রাণে প্রাণে
খেল প্রেমের লাই,
অন্তর পুইড়া ছাই রে আমার
কইবার মানুষ নাই।
আমার বাড়ির সামন দিয়া
সকাল বিকাল আস যাও,
স্বামীর চোখ ফাঁকি দিয়া
কেন আমার পানে চাও?
স্বামী লইয়া আইসা যখন
টিপো আমার কলিং বেল,
কলিং বেলের আওয়াজ শুনে
আমার বুকুত পড়ে শেল।
আমার সাথে পিরিত করে
তুমি বিয়ে করছ ওরে,
ইচ্ছে করে মাথাটা ওর
ফাটাই ফেলি ডাণ্ডা একটা মেরে।
তোমায় নিয়ে দেখেছিলাম
আমি কত রঙ্গীন স্বপন।
আমি এখন পর হয়েছি
গণ্ডার হইছে তোমার আপন।