Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
আমার বস্তা পচা একটা গল্পের অংশ আপনাদের সাথে শেয়ার করলাম।
... বুবু চল দু’বোন এক সাথে বসে খাব।
... না,আমি খাব না,এখনি বাড়ি যাব।
...একি বলছ বুবু,আজ তুমি এখানেই থাকবে।।
... তোমাদের এখানে থেকে আর কি হবে!
...কেন? কি হয়েছে,রাগ করেছ নাকি?
...গরিবের আবার রাগ গোসা আছে নাকি?
...তুমি এই রকম বলছ কেন?
...সব কিছু বুঝে না বোঝার ভান করছ কেন?
...তুমি কি বলতে চাও?
...আমি কি বলতে চাই নিজেকে জিগাও।
...আচ্ছা বুবু এইসব পরে পাব এখন খেতে আও।
...আমাকে না খাইয়ে ওকে বেশী করে খাওয়াও।
...তুমি কার কথা বলছ? তোতার...।।
...না তো কি আমার?
...বুবু,এখন কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না...।।
...ময়না আমার ছেলের কবুল পড়া বউ ভুলে যেও না।
...বুবু তুমি শুধু শুধু তিলকে তাল বানাচ্ছ কেন?
...ময়নাকে আমার ঘরে তোলে নিতে দিচ্ছ না কেন?
...হুম।।এখন বুঝতে পেরেছি...,
...আমিও বুঝতে পেরেছি...।।
...তুমি কি বুঝতে পেরেছ?
...ওই তোতাকে নিয়ে যা ভাবতে শুরু করেছ।
...ছিঃ বুবু...তোমার মন এত ছোট আমি জানতাম না...,
...তোমাদের মনে এত প্যাঁচ রয়েছে আমিও জানতাম না...,
...আমাদের মনে প্যাঁচ থাকলে আজ এমন হত না...,
...কি হত না?কি হত না একটু খুলে বলনা...
...বাদ দেও,তোমার সাথে শুধু শুধু ঝগড়া করতে চাই না।
...তোমরা যে কি লোকাচ্ছ মনে করেছ আমরা বুঝি না...,
...কি লোকাচ্ছি?আমরা কি লোকাচ্ছি?
...লোক মুখে অনেক কিছুই শুনেছি...,।।
...আমার মেয়ের সম্পর্কে একটা বাজে কথাও বলবা না।।
...তোমাদের কথায় তো আর লোকের মুখ বন্দ থাকবে না।
...তাহলে যাও ঢোল পিটিয়ে বল,তোমাদের কারণেই আমার মেয়ের এই অবস্থা হয়েছে।
...কী?কি বিললে তুই? আমাদের কারণে?আমরা কি বুঝি না কার জন্য কি হয়েছে।।
...আমি আর এই বিষয়ে একটা কথাও বলতে চাই না,
...আমিও আজ এই ব্যাপারে একটা বুঝাপড়া না করে যাব না।
..কীসের বুঝাপড়া, কোন বুঝাপড়া নাই,
...ময়নাকে আগামী সপ্তাহ তুলে নিতে চাই।
...তাহলে শুন,আমার মেয়ে পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত কোন কথা নাই।
...শুধু তোমরা বললেই হল...গ্রামে কি বিচার পঞ্চায়েত বলতে কিছুই নাই...,।।
...তুমি পঞ্চায়েত ডাকবে...ডাক, আমার মেয়ে আর কোন দিন দেব না।।
...আচ্ছা.তুমি শুধু বললেই হইল,আমিও দেখে নেব মেয়ে কীভাবে দেবে না...
...দেখে নিয় ময়না আমার মেয়ে,পঞ্চায়েতের না...।
...ময়না আমারও ছেলের কবুল পড়া বউ ভুলে যেওনা।