Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

মুরুব্বীদের নাম মুখে আনতে নেই..

ছেলে বাজার থেকে ব্যাগ ভর্তি ফল এনে বলছে মা বলতো এখন কোনটা খাবে? উত্তরে মা বললেন রেখে যা বাবা এখন ভাললাগছে না পরে খাব।
কিছুক্ষণ পর ছেলের বউকে বলেন বঊ মা’ ব্যাগটা খুলে দেখতো লেচু কি কি ফল এনেছে। আমার মাথাটা বিষন ব্যাথা করছে, আমি এখন বিছানা থেকে ওঠতে পারবনা।
ছেলের বউ বলছে…
১। আব্বা…
২। আপনে…
৩। ভাইজান…
৪। বড় আপা…
৫।ভাবি…
৬। তাইন…
শাশুরী এক তো মাথা ব্যাথা তার উপর ছেলের বউয়ের এইসব কান্ড। একটু রেগে গিয়ে বললেন বউ মা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি,এইসব কি বলছ? আব্বা,বড় ভাই,আপনে,…
ছেলের বউঃ না আম্মা আমার মাথা ঠিকিই আছে, আমার আম্মা বলেছেন মুরব্বিদের নাম মুখে আনতে নেই,আপনারা আমার মুরব্বি আপনাদের নাম কি আমি মুখে আনতে পারি?

১। আব্বা =তরমুজ=শাশুরের নাম তরমুজ আলী।
২। আপনে=শাশুরী=পেয়ারা বিবি।
৩। ভাইজান (বাশুর)=আঙ্গুর=আঙ্গুর মিয়া।
৪। বড় আপা=বেদানা =বেদানা বেগম।
৫।ভাবি=কমলা =কমলা বিবি।
৬। তাইন=লেচু=লেচু মিয়া।

দয়া করে কেঊ ব্যক্তিগত ভাবে নিবে না।


কিছু জোক'সঃ




এক লোক হোটেলের সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন।
ওয়েটারঃ স্যার, আপনার বিল ৫০০ টাকা। 
লোকটাঃ কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, ‘আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।’
ওয়েটারঃ সেটা না হয় না দিন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার নানা খেয়ে গেছেন।

রেস্তোরায় ওয়েটারকে এক ভদ্রলোক বললেন- "গত সপ্তাহে আমি এখানে মাটন কাটলেট খেয়েছিলাম। আজও খাচ্ছি। কিন্তু সেদিনেরটা অনেক ভালো ছিল।"
ওয়েটার: কি বলেন স্যার! দুটি কাটলেটইতো একই দিনে বানানো।

শীতের মাঝ রাতে হোটেলে রুটি আর মাংস খেতে খেতে..
ভদ্রলোক: বাহ, এই মাঝ রাতেও তোমাদের রুটি দেখি বেশ গরম। 
ওয়েটার: হবে না স্যার, বিড়ালটাতো রুটিটার উপরেই বসা ছিল।

প্রেমিক-প্রেমিকা নিজেরাই নিজেদের বিয়ে ঠিক করেছে। ছেলেটা বলল, আমাদের বিয়ের এই খবরটা বিয়ের আগের দিন পযর্ন্ত কাউকে আমরা জানাবো না । খবরটা শুধু বিয়ের আগের দিন আমরা সবাইকে জানাবো এবং এইটা একটা Surprise হবে।
মেয়েটা বলল, আমি শুধু একজনকে এই খবরটা জানাতে চাই।
ছেলে :- কেন?
মেয়ে :- পাশের বাড়ির কালু আমাকে একদিন বলেছিল, কোন গাধাই নাকি আমাকে বিয়ে করবেনা। তাই ওকে জানাতে হবে।

Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post