Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

লাল কমলা

আমার আঞ্চলিক ভাষায় লেখা লাল কমলার মিষ্টি প্রেম বস্তাপচা একটা গল্পের কিছুটা অংশ কিছু রিসাইকল করে আপনাদের সাথে শেয়ার করলাম।

একদিন লাল ভিসার কাজে শহরে যায়। লটারির মাধ্যমে লাল বিদেশ যাওয়ার সু্যোগটা পেয়েছে।শহর থেকে বাড়ি ফিরে ঘরে ঢোকতেই মা’ : কি রে বাপজান কই সেই পাখির ডাকের সাথে বের হয়েছিলি আর এখন বেলা ডুবুডবু…
সহি ছালামতে এসেছিস তো বাবা?
লাল: হাঁ মাই’ সহি ছালামতেই এসেছি আমি। …কমলা কই মাই’ ওকে দেখছিনা যে?
-রান্না ঘরেই আছে বাবা।
-তুমি এসেগেছ?দেখি দেখি আমার জন্য কি এনেছ?
-আনছি, আনছি যা যা বলেছিলে আলতা, স্নো, চুড়ি সবি আনছি। থলিতে আছে এই নেও। আর শুনো কিছু ফলও আছে থলিতে, ধুয়ে এনে মাই’কে দেও আর তুমি নিজেও খাও। আমি গোসল করে আসছি।
-লাল কি ফল আনছে বউ ?
-আআআ…… থুক্কু থুক্কু। স্বামীর নাম মুখে আনতে নেই। আম্মা’ আপনার ছেলে তাইনরে আর আমারে আনছেন। (অর্থাৎ আঙ্গুর আর কমলা)
- তোমার শাশুর আর আমাকে আনে নাই? মৃদ হেসে বললেন।
-না আম্মা মনে হয় আপনাদের মৌসুম না। ও… পাইছি পাইছি আম্মা, শাশুর আব্বাকেও পাইছি থলির নিচে।
-ভালো করে খুজে দেখ আমাকেও পাওয়া যায় কি না?
-না আম্মা, আপনাকে আর আমার আব্বাকে পাইনাই। আপনাদের দিন মনে হয় চলে গেছে। এখন আমাদের মৌসুম।
……………………………………………………………।
-কই গো লালের মা ঘরে আছ? খবর শুনছো?
-কে? ফটলের মা? হ, ঘরেই আছি ভিতরে আও।
-শুনেছ বেদনার মা’র এক নাতি হইছে?
- ছেলের না মেয়ের ঘরে?
-তুমিও না দুনিয়ার খুজ খবর কিচ্ছু রাখ না। কেন! এই বছরের মাথায় বেদানার মা’র ছোট ছেলের যে বিয়া হইছিল তা কি ভুলে গেছ? তার ঘরে। তো তোমাদের খবর সবর কি? ছেলের বৌয়ের খুজ খবর কিছু রাখ? কোন আশা বরসা আছে নাকি শুধু সুন্দরী বউয়ের চেহারার দিকেই থাকিয়ে আছ?
-বিয়ের কয়দিন বা আর হয়েছে, যাক না আরো কিছুদিন। এত তাড়াহুড়ার কি আছে।
-আরে চাচী, কখন আইলেন? আম্মা এই নিন ফল খান। আমি চা নিয়ে আসি।
-লও ফটলের মা’ ফল খাও। তুমি খেয়েছ বউ মা?
-আপনারা খান আম্মা আমি পরে খাবো।
-জানো ফটলের মা’ আমার ছেলের বউটা না……।
-জানি জানি, তোমার মুখ থেকে তো ছেলের বউয়ের তারিফ আর তারিফ ছাড়া অন্য কিছু বের হবে না।ছেলের বঊ না যেন নিজের মেয়ে। আচ্ছা আমি এখন যাই।তমি ফল খাও তোমার বউরে নিয়া।
-আম্মা চাচী কি চলে গেলেন? আমি উনার জন্য চা করে নিয়া আইলাম আর উনি…।
-কি? চা? কই দেও। এখন এক পেয়ালা চায়ের খুব দরকার আমার, অনেক সময় পার হয়ে গেছে চা খাওয়া হয়নি। মা’ফল খেয়েছ?কমলা কি মিষ্টি না আমাদের কমলার মতই…।?
-কি, কি কইলেন? মা’ শুনছেন? আমি নাকি…।
-বাদ দেও বউ মা, তুমি এখানে আমার পাশে বইসা আঙ্গুর খাও।
-না আমি আআআ…… তাইনরে খামু না মা, তাইন আমারে…।
-পাগলী মেয়ে। তুমি হইলা পৃথিবীর সব চাইতে সুন্দর আর মিষ্টি কমলা। ও কিচ্ছু জানে না বোকা ছেলে। ওর কথায় কান দিও না তুমি। নেও ফল খাও।
ওদিকে পাশের ঘরে লাল মুখে হাত দিয়ে হাসতে হাসতে লাল হয়ে যাচ্ছে।
-মা’ তোমার বউ খাবে না আমাকে ভয় পায়, বান্দর জানে আঙ্গুর ফল ঠক।
-কি? আমি বান্দর? আপনাকে ভয় পাই? দেন মা, দেন সব চিবিয়ে চিবিয়ে খামু।।

মুরুব্বীদের নাম মুখে আনতে নেই।
ছেলে বাজার থেকে ব্যাগ ভর্তি ফল এনে বলছে মা বলতো এখন কোনটা খাবে? উত্তরে মা বললেন রেখে যা বাবা এখন ভাললাগছে না পরে খাব।
কিছুক্ষণ পর ছেলের বউকে বলেন বঊ মা’ ব্যাগটা খুলে দেখতো লেচু কি কি ফল এনেছে। আমার মাথাটা বিষন ব্যাথা করছে, আমি এখন বিছানা থেকে ওঠতে পারবনা।
ছেলের বউ বলছে…
১। আব্বা…
২। আপনে…
৩। ভাইজান…
৪। বড় আপা…
৫।ভাবি…
৬। তাইন…
শাশুরী এক তো মাথা ব্যাথা তার উপর ছেলের বউয়ের এইসব কান্ড। একটু রেগে গিয়ে বললেন বউ মা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি,এইসব কি বলছ? আব্বা,বড় ভাই,আপনে,…
ছেলের বউঃ না আম্মা আমার মাথা ঠিকিই আছে, আমার আম্মা বলেছেন মুরব্বিদের নাম মুখে আনতে নেই,আপনারা আমার মুরব্বি আপনাদের নাম কি আমি মুখে আনতে পারি?

১। আব্বা =তরমুজ=শাশুরের নাম তরমুজ আলী।
২। আপনে=শাশুরী=পেয়ারা বিবি।
৩। ভাইজান (বাশুর)=আঙ্গুর=আঙ্গুর মিয়া।
৪। বড় আপা=বেদানা =বেদানা বেগম।
৫।ভাবি=কমলা =কমলা বিবি।
৬। তাইন=লেচু=লেচু মিয়া।

দয়া করে কেঊ ব্যক্তিগত ভাবে নিবে না।

Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post