
স্ত্রীঃ আরে বাহঃ তোমাকে তো আজ…
স্বামীঃ আমাকে আজ কি? বলো,বল থেমে গেলে কেন?
স্ত্রীঃ না,বলছিলাম তোমাকে আজ দেখতে যা লাগছে না… একের ভিতর তিন।
স্বামীঃ থ্যাঙ্কু,থ্যাঙ্কু
স্ত্রীঃ তোমার এক সাইড দেখতে মিশু সওদাগর আর অন্য সাইড এক্কেবারে কাবিলার মত।
আর হ্যায়ার স্টাইল মাশাল্লাহ জাম্বোও ফেইল।তোমার চোখ-মুখ...সুবহানাল্লাহ…
হাসি আর কথা হুবহু ডিপজলের মত মিষ্টি এবং উজ্জ্বল।
আচ্ছা বাংলা সিনেমার ভিলেন ছাড়া তোমার মাঝে কী তোমার বাবার কোন কোয়ালিটি নাই?
স্বামীঃ বুঝতে পারছি না তুমি আমার তারিফ করছ নাকি অপমান…
…তবে আমার মাঝে আমার বাবার কোয়ালিটি না থাকলেও তোমার বাবার অনেক গুন আমার মাঝে আছে সেটা তুমি অস্বীকার করতে পারবে না।
স্ত্রীঃ যে বাবার গুন আমার মাঝে নাই তা তোমার মাঝে আসলো কীভাবে? I’m Mummuy’s Girl.
স্বামীঃ তাহলে তো আমি Father in Law’s Boy.
স্ত্রীঃ যে নিজের বাবার হতে পারেনি সে অন্যের কি করে হয়?
স্বামীঃ তোমার বাবা যেমন গৃহপালিত…
স্ত্রীঃ কি? মুখে লাগাম দেও। তোমার বাবা কি গোয়ালঘরে পালিত?
স্বামীঃ আরে না,রাগ করছ কেন? আমি বলছিলাম তোমার বাবা যেমন ঘরজামাই আমিও ঠিক…
স্ত্রীঃ তুমি কিন্তু আমার বাবাকে …
স্বামীঃ আরে না,না,তোমার বাবাকে অপমান করা মানে নিজের অপমান করা।
স্ত্রীঃ আর তোমার বাবা কি কম? হারকিপটে…
জুতা ছিঁড়ে যাবে বলে পায়ে না পড়ে বগলে রাখেন।আর জামা,জামা গায়ে না দিয়ে কাঁদে ঝুলিয়ে রাখেন।
স্বামীঃ এইটা তো বুদ্ধিমানের কাজ।
স্ত্রীঃ তাহলে তো ঘরজামাই হয়ে আমার বাবা মহা বুদ্ধিমানের কাজ করেছেন।
স্বামীঃ তোমার বাবা বুদ্ধিমানের সাথে বড্ড সাহসীও ঠিক আমার মত।
স্ত্রীঃ চুপ,তোমার মত হতে যাবে কেন আমার বাবা? যাও চা করে নিয়ে আসো।
স্বামীঃ এক্ষণী যাচ্ছি। আসলে তোমার এই কোয়ালিটা না আমার বাবার মাঝে ও রয়েছে।ধমক দিয়ে ছাড়া কথা বলে না।ওনার কথার উপর আমার মায়ের কোন কথাই চলে না।
স্ত্রী;এইটা তোমার বাবার না, এইটা আমার মায়ের কোয়ালিটি।যাও বাজে কথা বাদ দিয়ে চা নিয়ে আস তাড়াতাড়ি।আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে।
স্বামীঃ যাচ্ছি,ফুলন দেবীর মত ধমক না দিয়ে একটু মিষ্টি স্বরে…
স্ত্রীঃ যাও বলছি।