Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
বাবা জোগলু,
আমি ভালো আছি এবং আশা করি তুমিও ভালই আছ।
আমি এই পত্র খানা ধিরে ধিরে লিখিতেছি,কারণ আমি জানি তুমি দ্রুত পড়তে পার না।
আমরা এখন আর আগের ঠিকানায় থাকি না। সংবাদপত্রে তোমার বাবা জানতে পারল যে দুর্ঘটনা সর্বাপেক্ষা বাড়ি থেকে ২০ মাইলে ঘটে, তাই আমরা ২০ মাইল দূরে চলে এসেছি।
আমি তোমাকে আমাদের নতুন ঠিকানা দিতে পারছি না,কারণ আগে যে সরদার এই বাড়িতে ছিল সেই সরদার বাড়ি্র ঠিকানা প্লেট সাথে নিয়ে গেছে তাদের নতুন বাড়িতে লাগানোর জন্য।এতে নাকি ওদের ঠিকানা বদ্লাতে হবে না।
আমিও আশা করছি আগামী সপ্তাহ আমাদের পুরাতন বাড়ির ঠিকানা প্লেট এই বাড়িতে লেগে যাবে। তখন আর আমাদেরও ঠিকানা বদ্লাতে হবে না।
এই বাড়িটা খুব সুন্দর, এখানে কাপড় ধোয়ার একটা মেশিনও রয়েছে।কিন্তু কাজ করছে কি না একটু সন্দেহ রয়েছে। গত সপ্তাহ তোমার বাবার একটা সার্ট মেশিনে ঢুকিয়ে চেইন টান দেওয়ার পর সার্ট কোথায় যে গেল খুঁজে পাইনি।
এখানকার আবহাওয়াও তেমন খারাপ না। গত সপ্তাহ মাত্র ২ বার বৃষ্টি হয়েছে,প্রথম বার অবিরাম ৩দিন আর দ্বিতীয় বার ৪ দিন মাত্র।
আর যে কোট তুমি চেয়েছিলে ওজন একটু বেশি হওয়ার কারণে,ধাতুর সব বোতাম গুলা খুলে কোটের পকেটে ভরে পাঠিয়ে দিছি।
তোমার বাবা নতুন একটা কাজে যোগ দিয়েছেন তার নিচে ৫০০ লোক রয়েছে।তার কাজ হল গোরস্তানে ঘাস কাটা।
আমি বঊমাকে নিয়ে পাশের বাড়ির মহিলার সাথে ক্লাব পুলসাইড নামের এক জায়গায় গিয়েছিলাম।ওখানে সাঁতার কাটলে নাকি শাস্থ ভাল থাকে।কিন্তু বদমাশ ম্যানেজার বলে ২পিস সুইমিং সুট তাদের ক্লাবে পড়ার অনুমতি নেই।তাই কোন পিস খুলব আমরা কোন সিদ্ধান্ত না নিতে পারায় বউমা সুইম করতে পারল না।
তোমার বোনের বাচ্ছা হয়েছে,কিন্তু ছেলে না মেয়ে আমি এখনও নিশ্চিত হতে পারিনি।তাই তুমি মামা হয়েছ নাকি খালা বলতে পারছি না।
তোমার কাকা পাশের এক কোয়াতে পড়ে যাওয়ার পর কিছু লোক ওর হাত ধরে টানাটানি করেছিল,কিন্তু তোমার কাকা সাহসের সাথে একাই ওদের সাথে লড়ে যায়,এবং ভয়ে ওরা সবাই পালিয়েছিল।পরে তোমার কাকা ডুবে যায়। আমরা ৩দিন ওকে কোয়াতেই পোড়িয়েছি।
এখানে আর বিশেষ কোন খবর নেই।উল্লেখ যোগ্য তেমন কোন কিছু ঘটে নাই।
ইতি
তোমার মা।