Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
![]()
একদিন বন্ধ্বুরা সকালেই বিদ্যাসাগরকে তার নিজের বাসর ঘরের কথা বলবার জন্য অনুরোধ করলেন। তিনি তখন শুরু করলেন-
আমার বিয়ের সময় বাসর ঘরে পা দিতে-না দিতেই আমাকে তারা বললো-অহে বর,তোমার কনে খুঁজ়ে বের কর। কনে খুঁজে বের করতে হবে শুনে মহা মুশকিলে পড়লুম। বাসর ঘরে ঢুকেই আমি দেখলাম সেই মেয়ে-দঙ্গলের ভেতর থেকে আমার সেই অপরিচিতা অর্ধাঙ্গিনীকে খুঁজে বের করা আমার কর্ম নয়। আমি ভেবেচিন্তে শেষে আমারই বয়সের বেশ একটি ফর্সা টুকটুকে মেয়েকে ধরে বললুম-এই আমার কনে।
যেমন ধরা অমনি এক মহা-গন্ডগোল শুরু হয়ে গেল। কে কার ঘাড়ে পড়ে,কে কোথায় দিয়ে পালাবে তার পথ পায় না। আমি যাকে ধরেছি, তাকে মোক্ষম ধরেছি। তার আর পালাবার উপায় নাই! তার হাত ধরে বললাম-তুমিই আমার কনে,তোমাকে হলেই আমার ঘর চলবে,আমি আর অন্য কনে চাই না।
সে মেয়েটি তো বাপরে-মারে-গেলুমরে বলে চিৎকার শুরু করলে। গিন্নিবান্নী গোছের দু-একজন কাছে এসে বললো-ও তোমার কনে নয়,ওকে ছেড়ে দাও।
আমি বললুম-ছারবো কেন? কনে খুঁজে নিতে বলেছ,তাই আমি খুঁজে একেই বের করেছি।
এটিই আমার বেশ মনের মতো কনে হবে। তারপর সেই মেয়েটি শেষে হাতে-পায়ে ধরে বললো-আচ্ছা আমাকে ছেড়ে দাও, আমি তোমার কনে বার করে দিচ্ছি। তাকে চেড়ে দিলাম। তখনই তারা নিজেরাই আমার কনে হাজির করে দিলো।
বিয়ের বাসরে বিদ্যাসাগর মশাই এরুপভাবে আত্মীস্বজনের হাত থেকে নিস্তার পেলেন,কেউ আর সারা রাত তাঁকে জ্বালাতন করতে সাহস পেল না।
আবিয়াত্তা ভাইজানেরা কী মনে কইরা আইছিলেন? পাত্রীর ছবি?
দেখেন নিচে দেখেন/http%3A%2F%2Fwww.bodycandy.com%2Fmas_assets%2Ffull%2FCU-HC-3021.jpg)
/http%3A%2F%2Fwww.justsaypictures.com%2Fimages%2Ffunny-nuns.jpg)
/http%3A%2F%2Fwww.theholidayspot.com%2Fvalentine%2Fgraphics%2Flaughing.gif)
/http%3A%2F%2Fapi.ning.com%2Ffiles%2FvVt-ub0q9BJVr7LnfP6hahM2nWBV4YMHWlEEuYZovyt1XPz4GEH--NC5-1rJ3FhjpDg2%2AuY3VZSSgxEl0BHg4c8RpCs8J1ij%2Fth_AnimatedLaughingFrog.gif)

