Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

উলটা মতলব

১।
-সালাম চাচা!কেমন আছেন?
-বেয়াদ্দব পোলা!তোর বাপেও আমারে নাম ধইরা ডাকেনা আর তুই!

২।
- শ্যামাই কইত্তেকে আনছো?
- কেন?ভালো হইনি? দুধ,চিনি কম হইছে?

৩।
-আজকে রান্না কে করেছে?
-কেন? ভালো হয়নি?

৪।
-আচ্ছা তোমাকে যে কারেন্টের বিল পে করতে টাকা দিয়েছিলাম পে করেছ?
-না! আমি মেরে দিছি।

৫।
-তুমি অফিসে যাচ্ছ বুঝি?
-না,শশুড় বাড়ি যাচ্ছি দাওয়াত খেতে।

৬।
-মোবাইলটা নতুন কিনেছো?
-নাহ,চুরি করেছি।
৭।
-তোমার কাছে কিছু টাকা হবে?
-না,ফুজুল খরচের জন্য আমার কাছে টাকা নেই।

৮।
-শুনলাম প্রতিযোগিতায় তুমি ফাস্ট হয়েছ?
-কেন? কোন সন্দেহ আছে নাকি?

৯।
-ওগো!সামনের মাসে দুইদিনের ছুটি নিতে পারবে?
-না,তোমার বাপের বাড়ি যাওয়ার জন্য আমি ফালতু ছুটি নিতে পারব না।

১০।
-ওগো! সোনার রেইট কত তুমি জানো?
-কেন? তিন মাস আগেইতো নতুন সেট কিনলে?

আমাদের সমাজে কিছু মানুষের অভ্যাষ সব কিছুতেই উলটা মতলব বের করা। নেগাটিভ ছাড়া পজেতিভ ভাবতেই পারে না তারা।
আমার পরিচিত একজন আছেন যিনি এইসব চিন্তায় মাহির।পাত্রী/পাত্র দেখতে সাথে নিয়ে গেলে কাম সারছে।কেউ কোন খুঁত খূজে না পেলেও, মাশাল্লাহ! উনি হাজারটা বের করে আপনার সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করতে পারেন।এইটাকে আমি বিশেষ গুণ বলব নাকি অন্যকিছু মনে করব আপনারাই বলেন?

থ্যাঙ্কু আমার এই পোস্টে আসার জন্য।

আপনারাও শেয়ার করতে পারেন আপনার উলটা মতলব মনতব্যের ঘরে।আপনাদের রাখা উলটা মতলব পোস্টে যোগ হবে।

ব্লগার’স উলটা মতলব।

১।রাজিন | ডিসেম্বর ০১, ২০১০ | ১৯:৫৮
কি দিয়া ভাত খাইলেন?
- হাত দিয়া

সাপ কোথায় কামড়িয়েছে
- বটতলায় ।
* বড় গল্প কোনগুলো?
- যেগুলো ছোট গল্প নয়

* কিছু টাকা হবে?
- হবে, ধার দিলে

* পারুলকে আমি কবে প্রপোজ করবো?
- এইতো আমি করার পর

২।মোঃ আল-আমিন | ডিসেম্বর ০১, ২০১০ | ২০:০২
কারেন্ট আর মামা’র বাড়ি যাওয়ার সময় ফাইল না।
৩।মুরুব্বী ভাই
দু’জনেই কানে কম শোনেন। মুখোমুখি দেখা। দু’জনেই বিনয়ে গদগদ।
প্রথম জনঃ কোথায় চললেন? বাজারে ?
দ্বিতীয় জনঃ না, না। বাজারে যাচ্ছি।
প্রথম জনঃ ও আচ্ছা। আমি ভাবলাম বাজারে যাচ্ছেন।……….”
৪।রকি ভাই
আমার বস্‌-এর কথাই বলি==
; এখানে প্রশ্ন হচ্ছে কিতা- আজকের প্রডাকশন ১১০ টন।
; হুম।
; হুম, কিতা?
# আপনার বাড়ি কি বাবুলের বাড়ির পাশে?
* জি-না বাবুলের বাড়িই আমার বাড়ির পাশে।
৫।তৃষিত নয়ন ভাই
চাচাঃ এই পোস্ট তুমি লিখছ?
সুজাঃ না, আপনার ভাতিজা লিখছে।

Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post