Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

স্বামী স্ত্রীর ক্যাচাল-১


শাশুর শাশুরীর আবিষ্কার,
পাড়া প্রতিবেশির নিউজ প্যাপার,
উপরওয়ালার ইমোশনাল অত্যাচার,
উনি হইলেন ইয়া হোম মিনিষ্টার।

স্বামীঃ বন্ধুরা মীট মাই ফিয়ান্সে……
স্ত্রীঃ স্বামীকে গুঁতো দিয়ে বলছে…ফিয়ান্সে না স্ত্রী।
স্বামীঃ হ,সরি,সরি,আই মীন মাই ওয়াইফ ।আসলে প্রথম বার বিয়ে করেছি তো তাই…
স্ত্রীঃ তো?যেভাবে বলছ মনে হয় আমার ২০/২৫বার হয়েছে?আর বউ যখন আমি তো সরিটা আমাকেই বলবে ঠিক না?বন্ধুদের কেন বলছ?
স্বামীঃ ওকে,সরি বাবা অভ্যস্ত না তাই ভুল হয়ে গেছে।
স্ত্রীঃ অভ্যাস কর।উন্নতি করবায়।জানো প্রত্যেক সফল ব্যক্তির পিছনে মহিলার হাত থাকে?
স্বামীঃ জানি,কিন্তু সে মহিলা যে নিজের স্ত্রী সেটা তোমাকে কে বলেছে?
বন্ধুরাঃ আচ্ছা ভাবী,বিয়ের পর জীবন কেমন লাগছে?
স্ত্রীঃ আমি মনে করি সবাইকে জীবনে অন্তত একবার বিয়ে করা উচিত।
বন্ধুরাঃ কেন? আপনি এমন কেন মনে করেন?
স্ত্রীঃআরে ভাই,খুশিতো আর জীবনের সব কিছু না।
স্বামীঃ এমন যদি হয় তাহলে আমাকে বিয়ে করেছ কেন?
স্ত্রীঃ দেখেছ…তুমি নিজেই অবাক্ আমি তোমাকে কেন বিয়ে করেছি।
স্বামীঃ গতকাল তুমি নিজেই বলেছ যে অনেক দোয়া মান্নতের পর আমার মত স্বামী পেয়েছ আর আজ……
স্ত্রীঃদোয়া,মান্নতের পরও তোমার মত স্বামী পেয়েছি,এবার চিন্তা কর দো্যা,মান্নত না করলে কি পাইতাম…।
স্বামীঃ বিয়ের আগে যে বলতে যে আমি তোমার পৃথিবী…
স্ত্রীঃ সাথে তাও বলেছি যে আমি Geography তে কাচা।
স্বামীঃ আচ্ছা,বিয়ের আগে যে তুমি আমাকে বোম্বের নায়ক সালমান,শাহরুক বলতে?
স্ত্রীঃ লাভ ইজ ব্লাইন্ড,লাভ ইজ ম্যাড।তখন অন্ধ আর পাগল ছিলাম,কি দেখতে কি দেখেছি,কি বলতে কি বলেছি।পাগলে কি কয় আর অন্ধ কি দেখে………।।
স্বামীঃ আর তুমি যে সব সময় আমাকে জান,জানু বলতে সেটাও কি মিথ্যে?বলতে জানু,তোমাকে ছাড়া আমি বাঁচবো না।তোমার মাঝে আমার জান।আচ্ছা,মনে কর জাম্বুর মত বিশাল সাইজের একটা ভিলেন এসে বলল,আমাদের একজনকে মরতে হবে।না হয় সে আমাদের দু’জনকেই মেরে ফেলবে।তখন তুমি কি করবে?
স্ত্রীঃ সত্যি করে বলব?আমি যেহেতু তোমাকে ভালবাসি এবং তুমি আমার স্বামী।তাই তোমাকে তো মারতে বা মরতে দিতে পারি না।তাই আমি আমার নিজের জানটাই দেব।
স্বামীঃ সত্যি?তুমি আমাকে এত ভালবাস? আমার জন্য তুমি তোমার জান দিতেও রাজি।
স্ত্রীঃ হ্যাঁ,জান,জানু,তোমার মাঝেই যে আমার জান…………।

Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post