রহস্যঃ - জানিস আমার বউ রাতে আমার কাছে দুহাজার টাকা চেয়েছে। সকালে আবার পাচ হাজার চেয়েছে। - তোর বউ এত টাকা দিয়ে কি করে ? - আমারওতো সেটাই প্রশ্ন। রহস্যটা কোথায়। আমি বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটাকাও দেইনি।
তিন প্রশ্নঃ এক জ্যোতিষী বিভিন্ন সমস্যায় মানুষকে নানা পরামর্শ দিয়ে থাকেন। তার সাইনবোর্ডে লেখা- ‘তিনটি প্রশ্নের ফি একশত টাকা’। একজন কৌতুহলী হয়ে এসে দাড়ালো। - আপনিই কি জ্যোতিষী - হ্যাঁ - মাত্র তিনটি প্রশ্নের জন্য একশত টাকা ফি? - হ্যাঁ - ফি টা একটু বেশি বেশি লাগছে না? - হ্যাঁ, ফি-টা একটু বেশিই, আপনার তিনটি প্রশ্নই শেষ। তাড়াতাড়ি একশ টাকা দিন।
সেক্রেটারী অধ্যাপক ক্লাসে এসে লেকচার দিলেন, আজ তোমাদের জীবনের এক মহান দিন, তোমরা বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র হতে চলেছ, দেশের গর্ব হতে চলেছ। তোমরা কম কথায় একটা ছোট্ট রচনা লিখে আমাকে দেখাও। বিষয়- ‘আমার ভবিষ্যত জীবনের লক্ষ্য’। সবাই লিখতে শুরু করল। একজনকে চুপ করে বসে থাকতে দেখে অধ্যাপক ছাত্রের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমিই শুধু চুপচাপ বসে আছ কেন? ছাত্র : স্যার! আমার প্রাইভেট সেক্রেটারি এখনো আসেনি। অধ্যাপক : প্রাইভেট সেক্রেটারি! তোমার? সেটা আবার কি ? ছাত্র : স্যার! আমার ভবিষ্যত জীবনের লক্ষ্য ‘মন্ত্রী’ হওয়া। আর মন্ত্রীর সব বক্তব্য/লেখা রেডি করাতো সেক্রেটারির কাজ।
শাসানি - আমার প্রতিবেসি প্রতি রাতে এক বোতল মদ খেয়ে হৈ হুল্লা করত। তারপর একদিন তাকে ভাল করে শাসিয়ে দিলাম। এখন সে আর টু শব্দ করে না। - বলেন কি? আপনার এক শাসানিতে লোকটা মদ খাওয়া ছেড়ে দিল? - না সে এখন চার বোতল মদ খেয়ে মরার মত পড়ে থাকে।
দিতে বাধ্য থাকিবে - তোর কাছে ১০০ টাকার নোট আছে ? - আছে। - দে-তো। - কেন ? - দেখ টাকার ওপর লেখা আছে চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবে। শুধুশুধু প্রশ্ন করবি না।