Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

কার্টুনের সাথে জুক্স ও ছবি-১১

১।চাদের মামা
-
জানিস আমার মামা চাদেঁ গিয়ে নুড়ি-পাথর-বালু এসব নিয়ে এসেছে।
-
সে আর কি। আমার মামাও চাদেঁ গিয়েছিল। তবে ওসব ফালতু জিনিষ আনেনি।
-
কি এনেছে ?
-
হাঁস, মুরগী এইসব।
-
বলিস কি! কিভাবে আনল ?
-
তোর মামা যেভাবে এনেছে ঠিক সেইভাবে।
২।শেষ কথা
-
আমার বউয়ের সাথে যদি ঝগড়া হয় সবসময় শেষ কথাটা আমিই বলি। আর বউ চুপ করে থাকে।
-
তাই নাকি ? কি বলেন ?
-
বলি, ঠিক আছে। তোমার কথাই ঠিক। 
৩।আরেকটা কোথায়।
নেতাকে সম্বর্ধনা দেয়া হচ্ছে। মালা পরানো হচ্ছে নেতার গলায়। একে একে উনিশটি মালা চড়ল। আরো কিছুক্ষন অপেক্ষা করলে আরো পাওয়া যায় কিনা। না পেয়ে মুখ খুললেন, ট্যাকা দিলাম বিশটার, মালা পড়ল উনিশটা। আরেকটা কই ?
৪।ভয়
-
জানিস রাতে বাড়িতে ডাকাত এসেছিল। ভয়ে সবার চুল খাড়া হয়ে গিয়েছিল। শুধু বাবা ছাড়া।
-
ও। তোর বাবার বুঝি খুব সাহস ?
-
বাবার তো পুরো মাথায় টাক। কোন চুল নেই।
৫।সুব্যবস্থা
-
ও বাড়িওয়ালা ভাই, বৃষ্টি হলে সব ঘরে পানি পড়ে।
-
সেজন্য আগেই বলেছিলাম সব ঘরে পানির সুব্যবস্থা আছে।
৬।ঠিক উত্তর
-
বলো তো প্রশ্ন করলে ছাত্ররা কোন উত্তর সবচেয়ে বেশি দেয় ?
-
আমি জানি না স্যার।
-
ঠিক বলেছ। 
৭।আপনার পরিচয় 
-
ভাই আপনি কি ছাত্রনেতা ? ছাত্রলীগ-ছাত্রদল-শিবির ?
-
না।
-
আপনের বাপে-চাচায় কি নেতা ? লীগ- বিএনপি-জামাত ?
-
না।
-
বংশে কেউ জেনারেল আছে ? কারেন্ট ? রিটায়ার্ড ?
-
না।
-
কেউ কোটিপতি আছে ? গার্মেন্টস মালিক- হাউজিং ব্যবসা- ওষুধ ফ্যাক্টরী
-
না
-
তাইলে হালায় সিট দখল করছস ক্যান। খাড়া!





Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post