Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
১। চুমু দিলে মার।
খালাঃ এসো খোকন,এসো লক্ষীটি একটা চুমু দিয়ে যাও।
খোকনঃ না, চুমু দিলে তুমি আমাকে মারবে।
খালাঃ আমি কি কোনদিন তোকে মেরেছি?
খোকনঃ আমাকে মারনি তবে বাবাকে একটু আগে মেরেছ,আমি দরজার ফাক দিয়ে দেখেছি।
২।ইন্সুরেন্স।
ক)বাবা পুকুরে নেমে গোসল করছেন,মা ও ছেলে পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছেন।হঠাত ছেলেটি বললো মা আমিও বাবার সাথে পুকুরে গোসল করব।
মা- না বাবা তমার এখনো ইন্সুরেন্স করা হয়নি।
খ)তোমার স্বামী কেমন আছে?
তার মত ভাগ্যবান সবাই হয় না।গতকাল সে একটা ইন্সুরেন্স করেছিল আর আজই সে রাস্তায় গাড়ী চাপা পড়ে এখন হাস্পতালে আছে।
গ)শ্বাশুরীঃএবার বাবা একটা লাইফ ইন্সুরেন্স করে ফেল।
জামাইঃ আপনি মা কিনা তাই হয়তো বুঝতে পেরেছেন,মেয়ে আপনার শিগ্গির বিধবা হবে।
৩। না হলে কি হবে?
স্বামীঃ আমার পানিটা গরম করে দাও,না হলে…
স্ত্রীঃ না হলে,না হলে কী? কী করবে তুমি?
স্বামীঃ ঠান্ডা পানিতেই গোসলটা সেরে নেব।
৪। চারিত্রিক সার্টিফিকেট।
…কমিশনার সাহেব্বাসায় আছেন?
…কেন?
…আমার একটা চারিত্রিক সার্টিফিকেটের দরকার।
…তিন মাস পর আসেন,উনি নারিঘটিত কেইসে ছয় মাসের জন্য জেলে আছেন।
১।
নাতিঃ আচ্ছা দাদা তুমি কি বলতে পার কোন মাসে ২৮ দিন থাকে?
দাদাঃ ফেব্রুয়ারি মাসে।
নাতিঃ আমি জানতাম তুমি এই ভুলটা করবা।
দাদাঃ কেন,ভুল কেমনে হেঁই পণ্ডিত?
নাতিঃভুল কেমনে হইল তার আগে কওছাই কোন মাসে ২৮ দিন নেই?
দাদাঃ২৮,২৮ সব মাসেই তো ২৮ দিন আছে।হেঁই তুই কি কইবার চাস…
নাতিঃ তাইলে তুমি কইলা কেন ফেব্রুয়ারি মাসে ২৮ দিন থাকে!এবার ভুলটা কোথায় বুঝতে পেরেছ?
২।
নাতিঃ এবার বলতো দাদা আমাদের পাশের বাড়ির খান সাহেব ওনার স্ত্রী গাড়ি থেকে নামার সময় দরজা কেন খুলে দেন?
দাদাঃ খান সাহেব কেন দরজা খুলেন দেন তা আমি কি জানি।ওই তুই গেলি…
নাতিঃ বলন না দাদা।আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেই তো আমি চলে যাই।
দাদাঃ হতে পারে ভালবাসা বা ভদ্রতার কারণে।
নাতিঃ আমি জানতাম তুমি এই ধরনের একটা কিছু বলবে।আজকাল ভদ্রতা,নম্রতা এইসব মুখের কথা শুধু।
দাদাঃ তাহলে তুই বলে আমাকে মুক্তি দে পণ্ডিত।
নাতিঃ খান সাহেবের গাড়িটা নতুন তো তাই…………স্ত্রী দরজা খুলতে গিয়ে যদি দেয়াল বা পিলারের সাথে………………
আমি গেলাম দাদা।আইসা আরো প্রশ্ন করুম।