Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

জুক্স-১

১।ক্রিকেটে বাংলাদেশ
- ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি কও তো।
- ক্যান দুই নম্বর। এক নম্বর অষ্ট্রেলিয়া, দুই নম্বর বাংলাদেশ।
- কিভাবে ?
- এ তে অষ্ট্রেলিয়া বি তে বাংলাদেশ।
২।চশমা
- চশমা চোখে না পড়ে মাথায় পড়েছে কেন বলুন তো ?
- যার যেটা নষ্ট সেখানে পড়ে। 
৩।ট্রেনের দেরি
- তুই প্রতিদিন একই সিনেমা দেখতে যাস কেন বলতো।
- ওতে একটা মজার সিন আছে। নায়িকা পানিতে নেমে গোছল করছে, তক্ষুনি একটা ট্রেন এসে ঢেকে দেয়।
- তা প্রতিদিন দেখার কি আছে ?
- যদি কোনদিন ট্রেনটা দেরি করে।
৪।ফ্লাট।
- আপনাকে এমন দেখাচ্ছে কেন ?
- আর কইয়েন না। ফ্লাট কিনতে গিয়া ব্যাংক একাউন্ট তো ফ্লাট হইছে, ফ্লাট টিভি কিন্যা পকেটটাও ফ্লাট হইছে। তারপর ছিনতাইকারী স্বাস্থ্যটারেও ফ্লাট বানাইয়া দিছে। তাই ফ্লাট চেহারা দ্যাখতাছেন।
৫।বিরক্ত করব না।
- বাবা, আমাকে একটা ঢোল কিনে দাও।
- না। তুমি সবসময় ঢোল বাজিয়ে বিরক্ত করবে।
- সবসময় বাজাব না। সবাই যখন ঘুমাবে তখন বাজাব।
৬।ফাইল খোলা
- ভাই ফাইলটা বসের টেবিলে। অনেক চেষ্টা করলাম কিন্তু ওপেন হচ্ছে না।
- বুঝেছি। ভাইরাসে এটাক করেছে। কত টাকার এন্টিভাইরাসে কাজ হয় খোজ নিন।
৭।নবাব
এক লোক মিউজিয়ামে গিয়ে সিরাজউদ্দৌলার চেয়ারে বসে পড়ল। একজন দৌড়ে এসে বলল, উঠুন উঠুন। এটা নবাবের চেয়ার।
সে বলল, আচ্ছা। উনি আইলেই আমি উইঠ্যা যামুনে-
৮।বসের তেল
- অনেক টাকার কাজ। বসকে ভাল করে তেল দে, কাজ পাবি।
- তেল দেব কোথায় ? মাথায় তো একটা চুলও নেই।
৯।আমার কথা সবাই শোনে
- আপনি আমার কথা শুনছেন না। জানেন সারা দেশের মানুষ আমার কথা শোনে।
- আপনি কি প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট ?
- আমি খবর পড়ি।
১০।ব্যবসার টুপি
এক ব্যবসায়ী নানারকম ফন্দিফিকির করে মিথ্যে বলে ভেজাল জিনিষ গছিয়ে দিল এক ক্রেতার হাতে।
পাশের দোকানদার বলল, কিরে, ওইডা তো তিন নম্বর মাল। টুপি মাথায় দিয়া মিথ্যা কথা কস ?
তার উত্তর, এইডা নামাজের টুপি না। ব্যবসার টুপি।

Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post