Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

যে স্ট্যাটাস কেউ লেখে না

যে স্ট্যাটাস কেউ লেখে না

এইমাত্র হাই তুললাম কিংবা এখন টয়লেটে যাচ্ছিএই জাতীয় কথাও আজকাল স্ট্যাটাস হিসেবে লেখা হচ্ছে। তবে কিছু কথা কেউ কখনো স্ট্যাটাস হিসেবে লেখবেন না। তেমনই কিছু কথা শোনাচ্ছেন ইকবাল খন্দকার।

আবির শাহরিয়ার আজ স্যার আমাকে সবার সামনে কান ধরে উঠ-বস করালেন।
15 seconds ago . Comment . Like

ইকবাল আখতার সিঁড়ি দিয়ে ওঠার সময় একসঙ্গে দুই সিঁড়ি ডিঙাতে গিয়ে আজ নতুন প্যান্টটা ফাটিয়ে ফেললাম।
20 seconds ago . Comment . Like

চৌধুরী আবুল হোসেন ভিড়ের মধ্যে একজনের ওড়না ধরে মৃদু টান দেওয়ার অপরাধে গণধোলাই খেলাম।
35 seconds ago . Comment . Like

আমিন খন্দকার আজকের ঝোড়ো হাওয়ায় আমার মাথার পরচুলা উড়ে গিয়েছিল।
55 seconds ago . Comment . Like

আওরঙ্গজেব আজ আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। যে শার্ট-প্যান্ট পরে যাচ্ছি, সেগুলো আমার আরেক বন্ধুর। বেল্টটাও
15 minutes ago . Comment . Like

সোহেল খান আমার বউ আগামীকাল বাপের বাড়ি যাবে। আমি তখন পারভীনের সঙ্গে সিনেমা দেখতে যাব।
35 minutes ago . Comment . Like

জয়দেব পলাশ পাবলিক বাসে ভাড়া না দিয়েও বলেছিলাম দিয়েছি। শেষে ধরা পড়তে হলো এবং বাস থেকে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হলো।
47 minutes ago . Comment . Like

সোহাগ রহমান গতকাল এক দোকান থেকে বেশ দামি একজোড়া জুতা চুরি করেছিলাম। কিন্তু সেই দৃশ্য সিসি টিভিতে ধরা পড়ায় এখন নাকি আমাকে খোঁজা হচ্ছে।
49 minutes ago . Comment . Like

সুনীল রায় আজ আমার প্রেমিকার বিয়ে ছিল। বিয়েতে খুব মজা করলাম।
59 minutes ago . Comment . Like

রবিউল ইসলাম আজ আব্বার আলমারি খুলে টাকা নেওয়ার সময় ধরা খেয়েছি এবং আমাকে অনির্দিষ্টকালের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
5 hours ago . Comment . Like

রুবেল আরমান উল্টাপাল্টা কমেন্ট করার অপরাধে বেশ কজন আমাকে তাদের ফ্রেন্ড-লিস্ট থেকে বের করে দিয়েছে।
15 hours ago . Comment . Like

পল্লব বণিক আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি ছাড়া সবাই পাস করেছে।
22 hours ago . Comment . Like

আশুতোষ কর্মকার গত মেলায় প্রকাশিত আমার বইটি মোট চার কপি বিক্রি হয়েছিল। শুনেছি প্রকাশক নাকি তার মোবাইল ফোন থেকে আমার নম্বর ডিলিট করে দিয়েছে।
25 hours ago . Comment . Like

রতন চৌধুরী স্টলে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মেরেই আজকের পত্রিকার হেড লাইনগুলো পড়ে চলে এসেছি।
31 hours ago . Comment . Like

আমির হোসেন রোদে আমার গায়ের রং আরও কালো হয়ে গেছে। গতকাল পাশের বাড়ির দুটো বাচ্চা আমাকে দেখে ভূত ভূত বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
42 hours ago . Comment . Like

শামসুল হক সিনেমা দেখতে গিয়েছিলাম। থার্ড ক্লাসের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে বসার অপরাধে শো শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই আমাকে হল থেকে বের করে দিয়েছে।
47 hours ago . Comment . Like

শহীদুল হক আমি আজকাল ইন করে জামা পরছি। কারণ আমার শার্টের নিচের দিকের বোতাম নেই।
55 hours ago . Comment . Like

সূত্র: দৈনিক প্রথম আলো। 

নীল কাব্য-আমিও কিছু দেই 
মকবুল: সকাল বেলা টয়লেটে যাওনের লইগ্যা রাইনে খারায়া আছিলাম, কতখুন পরে লুঙ্গি নষ্ট হয়া গেল গা, পরে হাতে থাকা বদনার পানি দিয়া লুঙ্গি ধুইয়া, আবার গেলাম পানি আনতে, আইসা দেহি লাইন আগের চে ডাবল, শ্যাষম্যাষ আবার লাইনে দাড়াইলাম।
1 hours ago . Comment . Lik

বাতেন: কাল রাতে লোডশেডিংয়ের সময়, পাচঁ টাকা দিয়ে একটা হট প্যাটিস কিনে খাচ্ছিলাম, কিছুক্ষন পরে নাকে একটা গন্ধ আসল ভাবলাম ড্রেনের ময়লার গন্ধ, কারেন্ট এল, হাতের দিকে তাকিয়ে দেখি হট প্যাটিসের সাথে শুকনা মরিচ ভেবে অর্ধেক তেলাপোকা খেয়ে ফেলেছি।
37 minutes ago . Comment . Like

শেখ কাবিল: গালর্স স্কুলের সামনে দাড়িয়ে, আড্ডা দিচ্ছিলাম কয়েক জন, জর্জেটের শাড়ী পরা একজন কে পেছন থেকে দেখে বেশ জোরেই বললাম হাই হটি, পরে তিনি তাকালেন আর আমি দিলাম দৌড়, কারণ- সে আমার হবু শাশুড়ী ছিল
47 minutes ago . Comment . Like

 

Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post