Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
রঙ্গীলী ভার্শন-দাঁড়ি কমা ছাড়া। :evilgrin:
ওগো সোয়ামী
প্রাণঢালা ভালোবাসা নিয় বড় ভাইয়া তোমার পাঠানো টাকা দিয়া বড় একটা গাভী কিনেছেন বড় ভাইয়া খুব যত্ন নেন রোজ ৫ লিটার দুধ দেয় ভাবী বাপের বাড়ি নাইওর গেছেন দাদা আর দাদীর শরীর বেশ ভালই কিন্তু আম্মার শরীরটা বেশ ভাল যাচ্ছে না গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে গেছে আবার তোমার ষাঁড়ের পেট টা ফুলা ফুলা শিংটাও ভেঙ্গে গেছে লড়াই করে আব্বার বাতের ব্যথায় পা ফুলে গেছে আমাদের ছাগীর একটা লাল ফুটফুটে বাচ্চা হয়েছে দাদীর কালা মুরগীটাও আর নেই জবাই করে খাওয়া হয়েছে রোজার ঈদে বড় দুলা ভাইকে ঈদের দাওয়াত দিয়েছি সকলকে আসতে বলেছি ছোট দুলা ভাইকেও এইবার কোরবানি দেওয়া হবে গ্রামের বাড়িতে মামাও আসবেন মামীকে নিয়ে চাচা যাবেন গরুর হাটে
রঙ্গীলা ভার্শন: নিজের ইচ্ছা মতো দাঁড়ি কমা যোগ করে। :laugh: :laugh:
ওগো সোয়ামী।।
প্রাণঢালা ভালোবাসা নিয় বড় ভাইয়া। তোমার পাঠানো টাকা দিয়া বড় একটা গাভী কিনেছেন।বড় ভাইয়া খুব যত্ন নেন রোজ ৫ লিটার দুধ দেয় ভাবী। বাপের বাড়ী নাইওর গেছেন দাদা।আর দাদীর শরীর বেশ ভালই।কিন্তু,আম্মার শরীরটা বেশ ভাল যাচ্ছে না।গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে গেছে আবার তোমার ষাঁড়ের। পেট টা ফুলা ফুলা শিংটাও ভেঙ্গে গেছে লড়াই করে আব্বার।বাতের ব্যথায় পা ফুলে গেছে আমাদের ছাগীর।একটা লাল ফুটফুটে বাচ্চা হয়েছে দাদীর।কালা মুরগীটাও আর নেই।জবাই করে খাওয়া হয়েছে রোজার ঈদে বড় দুলা ভাইকে।ঈদের দাওয়াত দিয়েছি। সকলকে আসতে বলেছি। ছোট দুলা ভাইকেও এইবার কোরবানি দেওয়া হবে গ্রামের বাড়িতে।মামাও আসবেন।মামীকে নিয়ে চাচা যাবেন গরুর হাটে। হাট থেকে বাকিটা আপনারা লিখেন।
আপনাদের নাম সহ যোগ হবে নিচে।কেউ চাইলে নতুন করে অথবা অরিজিনাল ভার্শনটা কেমন হবে তাও লিখতে পারেন দাঁড়ি কমা যোগ করে।
ব্লগার’স ভার্শনঃ
নিচে যোগ হবে।
১।মুকুট | নভেম্বর ২৮, ২০১০ | ১৯:০৬ দাঁড়ি কমা যোগ করে।
ওগো সোয়ামী।।
প্রাণঢালা ভালোবাসা নিয় । বড় ভাইয়া তোমার পাঠানো টাকা দিয়া বড় একটা গাভী কিনেছেন।বড় ভাইয়া খুব যত্ন নেন, রোজ ৫ লিটার দুধ দেয় । ভাবী বাপের বাড়ী নাইওর গেছেন। দাদা আর দাদীর শরীর বেশ ভালই।কিন্তু,আম্মার শরীরটা বেশ ভাল যাচ্ছে না।গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে গেছে। আবার তোমার ষাঁড়ের পেট টা ফুলা ফুলা, শিংটাও ভেঙ্গে গেছে লড়াই করে । আব্বার বাতের ব্যথায় পা ফুলে গেছে। আমাদের ছাগীর একটা লাল ফুটফুটে বাচ্চা হয়েছে। দাদীর কালা মুরগীটাও আর নেই, জবাই করে খাওয়া হয়েছে রোজার ঈদে ।বড় দুলা ভাইকে ঈদের দাওয়াত দিয়েছি। সকলকে আসতে বলেছি, ছোট দুলা ভাইকেও । এইবার কোরবানি দেওয়া হবে গ্রামের বাড়িতে।মামাও আসবেন মামীকে নিয়ে। চাচা যাবেন গরুর হাটে।
২।মুরুব্বী | নভেম্বর ২৮, ২০১০ | ১৯:৫৯ দাঁড়ি গোঁফ ছাড়া।
অহেতুক অকারনে আমার ওপর রেগে থাকলে বলবো-
ভুল সিদ্ধান্ত চড়া কন্ঠে আমার কথাগুলোন তোমার কাছে মন্দ শোনালেও আমার ধারণা
মোটেও অবিবেচকের মত হয়নি তা তোমার সুস্বাস্থের কথা বিবেচনা করেই
পরামর্শ দিয়েছিলাম ডাক্তারের স্মরণাপন্ন হবার তোমার গন্ডিসীমা একেবারেই ছোট
সেখানে দায়ীত্ব, সমস্যা, অভিজ্ঞতা সবকিছুই সুক্ষমাপের পাশাপাশি আমার অবস্থান-বৃত্ত
তা বোধকরি পুরো না হলেও অধিকাংশই তুমি অনুমান করতে পারো সেহেতু তোমার কোন সমস্যায় আমার অনিচ্ছাকৃত অনুপস্থিতি নিঃসন্দেহে উপেক্ষা করা যায় অসুস্থতা জনিত রোগ কখনই প্রশ্রয় দিতে নেই তাতে আগামী সমস্যা একেবারেই দুয়ারে অবস্থান করে মূলত তোমার শারিরীক সমস্যার চাইতেও তোমার মধ্যে জন্ম নিয়েছে- একধরণের স্বেচ্ছাচারী মনোভাবের প্রবণতা অসচেতনতাই যার মূল কারণ অনেক কিছু সামান্য ইচেছ করলে খবই সহজ এবং সম্ভব সেখানেই তোমার থেকে যায় নিদারুন অনাগ্রহ নির্ভরশীলতা- একধরণের মন্দ অভ্যাস যা তোমাকে জড়িয়ে থাকে আদিনমান ঘুমিয়ে থেকোনা……….. জেগে ওঠো।
:inlove: :inlove: :inlove:
…বৃদ্ধ স্বামীর নিকট স্ত্রীর পত্র।
৩। মুরুব্বী | নভেম্বর ২৮, ২০১০ | ২০:০৮
দাড়ি গোঁফ সহ
অহেতুক অকারনে
আমার ওপর রেগে থাকলে বলবো-
ভুল সিদ্ধান্ত।
চড়া কন্ঠে আমার কথাগুলোন
তোমার কাছে মন্দ শোনালেও আমার ধারণা
মোটেও অবিবেচকের মত হয়নি তা।
তোমার সুস্বাস্থের কথা বিবেচনা করেই
পরামর্শ দিয়েছিলাম ডাক্তারের স্মরণাপন্ন হবার। তোমার গন্ডিসীমা একেবারেই ছোট।
সেখানে দায়ীত্ব, সমস্যা, অভিজ্ঞতা সবকিছুই সুক্ষমাপের। পাশাপাশি আমার অবস্থান-বৃত্ত
তা বোধকরি পুরো না হলেও অধিকাংশই তুমি অনুমান করতে পারো। সেহেতু তোমার কোন সমস্যায় আমার অনিচ্ছাকৃত অনুপস্থিতি নিঃসন্দেহে উপেক্ষা করা যায়।
অসুস্থতা জনিত রোগ কখনই প্রশ্রয় দিতে নেই।
তাতে আগামী সমস্যা একেবারেই দুয়ারে অবস্থান করে।
মূলত তোমার শারিরীক সমস্যার চাইতেও তোমার মধ্যে জন্ম নিয়েছে-
একধরণের স্বেচ্ছাচারী মনোভাবের প্রবণতা। অসচেতনতাই যার মূল কারণ।
অনেক কিছু সামান্য ইচেছ করলে খবই সহজ এবং সম্ভব,
সেখানেই তোমার থেকে যায় নিদারুন অনাগ্রহ।
নির্ভরশীলতা- একধরণের মন্দ অভ্যাস।
যা তোমাকে জড়িয়ে থাকে আদিনমান।
ঘুমিয়ে থেকোনা……….. জেগে ওঠো।।