Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
যে স্ট্যাটাস কেউ লেখে না:
১।এইমাত্র হাই তুললাম কিংবা এখন টয়লেটে যাচ্ছি—এই জাতীয় কথাও আজকাল স্ট্যাটাস হিসেবে লেখা হচ্ছে। তবে কিছু কথা কেউ কখনো স্ট্যাটাস হিসেবে লেখবেন না। তেমনই কিছু কথা শোনাচ্ছেন ইকবাল খন্দকার।
২।আবির শাহরিয়ার আজ স্যার আমাকে সবার সামনে কান ধরে উঠ-বস করালেন।
15 seconds ago . Comment . Like
৩।ইকবাল আখতার সিঁড়ি দিয়ে ওঠার সময় একসঙ্গে দুই সিঁড়ি ডিঙাতে গিয়ে আজ নতুন প্যান্টটা ফাটিয়ে ফেললাম।
20 seconds ago . Comment . Like
৪।চৌধুরী আবুল হোসেন ভিড়ের মধ্যে একজনের ওড়না ধরে মৃদু টান দেওয়ার অপরাধে গণধোলাই খেলাম।
35 seconds ago . Comment . Like
৫।আমিন খন্দকার আজকের ঝোড়ো হাওয়ায় আমার মাথার পরচুলা উড়ে গিয়েছিল।
55 seconds ago . Comment . Like
৬।আওরঙ্গজেব আজ আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি। যে শার্ট-প্যান্ট পরে যাচ্ছি, সেগুলো আমার আরেক বন্ধুর। বেল্টটাও…।
15 minutes ago . Comment . Like
৭।সোহেল খান আমার বউ আগামীকাল বাপের বাড়ি যাবে। আমি তখন পারভীনের সঙ্গে সিনেমা দেখতে যাব।
35 minutes ago . Comment . Like
৮।জয়দেব পলাশ পাবলিক বাসে ভাড়া না দিয়েও বলেছিলাম দিয়েছি। শেষে ধরা পড়তে হলো এবং বাস থেকে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হলো।
47 minutes ago . Comment . Like
৯।সোহাগ রহমান গতকাল এক দোকান থেকে বেশ দামি একজোড়া জুতা চুরি করেছিলাম। কিন্তু সেই দৃশ্য সিসি টিভিতে ধরা পড়ায় এখন নাকি আমাকে খোঁজা হচ্ছে।
49 minutes ago . Comment . Like
১০।সুনীল রায় আজ আমার প্রেমিকার বিয়ে ছিল। বিয়েতে খুব মজা করলাম।
59 minutes ago . Comment . Like
১১।রবিউল ইসলাম আজ আব্বার আলমারি খুলে টাকা নেওয়ার সময় ধরা খেয়েছি এবং আমাকে অনির্দিষ্টকালের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
5 hours ago . Comment . Like
১২।রুবেল আরমান উল্টাপাল্টা কমেন্ট করার অপরাধে বেশ কজন আমাকে তাদের ফ্রেন্ড-লিস্ট থেকে বের করে দিয়েছে।
15 hours ago . Comment . Like
১৩।পল্লব বণিক আজ আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি ছাড়া সবাই পাস করেছে।
22 hours ago . Comment . Like
১৪।আশুতোষ কর্মকার গত মেলায় প্রকাশিত আমার বইটি মোট চার কপি বিক্রি হয়েছিল। শুনেছি প্রকাশক নাকি তার মোবাইল ফোন থেকে আমার নম্বর ডিলিট করে দিয়েছে।
25 hours ago . Comment . Like
১৫।রতন চৌধুরী স্টলে দাঁড়িয়ে উঁকিঝুঁকি মেরেই আজকের পত্রিকার হেড লাইনগুলো পড়ে চলে এসেছি।
31 hours ago . Comment . Like
১৬।আমির হোসেন রোদে আমার গায়ের রং আরও কালো হয়ে গেছে। গতকাল পাশের বাড়ির দুটো বাচ্চা আমাকে দেখে ভূত ভূত বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
42 hours ago . Comment . Like
১৭।শামসুল হক সিনেমা দেখতে গিয়েছিলাম। থার্ড ক্লাসের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে বসার অপরাধে শো শেষ হওয়ার দেড় ঘণ্টা আগেই আমাকে হল থেকে বের করে দিয়েছে।
47 hours ago . Comment . Like
১৮।শহীদুল হক আমি আজকাল ইন করে জামা পরছি। কারণ আমার শার্টের নিচের দিকের বোতাম নেই।
55 hours ago . Comment . Like
নীল কাব্য-আমিও কিছু দেই
১৯।মকবুল: সকাল বেলা টয়লেটে যাওনের লইগ্যা রাইনে খারায়া আছিলাম, কতখুন পরে লুঙ্গি নষ্ট হয়া গেল গা, পরে হাতে থাকা বদনার পানি দিয়া লুঙ্গি ধুইয়া, আবার গেলাম পানি আনতে, আইসা দেহি লাইন আগের চে ডাবল, শ্যাষম্যাষ আবার লাইনে দাড়াইলাম।
1 hours ago . Comment . Lik
২০।বাতেন: কাল রাতে লোডশেডিংয়ের সময়, পাচঁ টাকা দিয়ে একটা হট প্যাটিস কিনে খাচ্ছিলাম, কিছুক্ষন পরে নাকে একটা গন্ধ আসল ভাবলাম ড্রেনের ময়লার গন্ধ, কারেন্ট এল, হাতের দিকে তাকিয়ে দেখি হট প্যাটিসের সাথে শুকনা মরিচ ভেবে অর্ধেক তেলাপোকা খেয়ে ফেলেছি।
37 minutes ago . Comment . Like
২১।শেখ কাবিল: গালর্স স্কুলের সামনে দাড়িয়ে, আড্ডা দিচ্ছিলাম কয়েক জন, জর্জেটের শাড়ী পরা একজন কে পেছন থেকে দেখে বেশ জোরেই বললাম হাই হটি, পরে তিনি তাকালেন আর আমি দিলাম দৌড়, কারণ- সে আমার হবু শাশুড়ী ছিল
47 minutes ago . Comment . Like
রুদ্র-অক্ষর : ডিসেম্বর ৩, ২০১০ ~ ২২:২১ [মুছে ফেলুন]
হা হা হা স্ট্যাটাস বিহীন মানে কি ওয়েটলেস ??
আচ্ছা মানুষ ওয়েট কমাতে চায় কিন্তু তুমি ওয়েটলেস বল্লেই খেপে যায় ।
না খেলে তাকে ফাস্টিং বলে কিন্তু না খেলেতো লোকে স্লো হয়ে যায় শক্তির অভাবে তাহলে তাকে ফাস্টিং বলা কতটা যুক্তযুক্ত ?
কেন ইংরেজ রা যা বুঝে আমরা তার উলটা বুঝি ?
নামের যায়গায় ফার্স্ট নেম মিড নেমে লাস্ট নেম দিলে আগে লাস্ট নেম আসে যেমন
বাঙ্গালী স্টাইল – রঙের মানুষ রঙ্গীলা
ইংরেজী স্টাইল – রঙ্গীলা মানুষ রঙের
বাঙ্গালী বলবে – ভাত খাই
ইংরেজ বলবে – ইট রাইস
আপনাদের পোস্টে এলে সংক্রামক হাসির কথা মনে আসে । নিজেও কিছু বলে ক্যাটাগরি উন্নিত হওয়ার চেষ্টা চালালাম ।
মার্কস দিয়ে বাধিত করবেন ।