Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

বাবা মতলিব হাসির ছোট গল্প।

 বাবা মতলিব।(আমার নিজের লেখা হাসির গল্পের অংশ)

পাড়া পড়শীর মতে মতলিব নাকি উঠানি কপাল নিয়ে জন্মেছেলেখা পড়া কম জানা মতলিব মাশাল্লাহ বউ পাইছে শিক্ষিতা এবং সুন্দরীতাই মতলিব এখন স্মার্ট হওয়ার চেষ্টার সাথে কটর কটর  ইংরেজী কথা বার্তা বলতে শুরু করেছে
একদিন ডাক্তার থেকে ফেরার পর মতলিব স্ত্রীকে বলছে
Hear Dear ডাক্তার কইছে আমার নাকি পেটে Culture এর ভাব আছে ঔষধ দিয়েছে আর কইছে খেয়ে না সারলে আবর্শন(Abortion) করা লাগতে পারে
কিহায় রে আল্লাহ আমি কোথায় যাইকত করে বলেছি এইসব ইংলিশ্ বাদ দেওকই Ulcer কে Culture আর operation কেabortion বলছ তুমি 
আরে তুমি আমার শিক্ষিতা বউ তোমার একটা প্রেস্টিজ আছে না!!আচ্ছা এইসব বাদ দেও আর তাড়াতাড়ি তৈয়ার হয়ে যাওআজ না সন্ধার পর আমার Barrister in law পিঙ্কির Arrangement!!দোকান থেকে একটা কিছু Shift নিয়ে আসতে হবে
তুমি আবারো……শুন Barrister in law না Sister-in-lawহবে। আর Arrangement না বল Engagement আর Gift.
সরি সরি Slip of ঠেং
উফফ ঠেং না Tongue হবে
হ. তোমাকেতো আমাদের পাড়ার আজকের News Deadlineকইতে ভুলে গেছি
কি হইছে আজ?আর Deadline না Headline.
ঐ যে আমাদের সুরকুম আলী ওর মেয়ে নাকি রুস্তুম আলীর ছেলের Hand Catch করে পালাইছেসুরকুম আলী কাঁদিতেছেShe is Frying
আরে কও কি?
আরে Hear খবর Finishing না। তোমার মনে আছে আমাদের মফিজের ছেলে হান্নান আর মন্নান বিদেশ গিয়েছিল
হা মনে আছে ওদের আবার কি হইছে,শুনলামতো ভালই আয় রোজগার করছে দুজনে মিলে
আরে হাছা কথা Fruth কেউ কাউরে কয়না। আজ শুইনা আসলাম ওরা দুজন আগে বেকার ছিল এখন দুজন মিলে নাকি বড় ভিখারী ব্যাবসা শুরু করেছে
উফফ তোমাকে নিয়ে না আমি মহা বিপদে পড়েছিকি কইতে কি কওআমি চিঠিটা পড়েছিওরা Baker ছিল বেকার না,আর এখন দুজন মিলে Bakery দোকান করেছে ভিখারী না
আচ্ছা আচ্ছা বাবা ভুলে Mistake হয়েগেছেশুন আরেকটা খবরআফিজের ছেলে নাকি Diversity তে ভর্তি হবে 
ও আমার আল্লাহ আমি এইসব উলটাপালটা ইংরেজী থেকে কবে মুক্তি পাবUniversity কে Diversity
যথেষ্ট খবর পড়া হয়েছে যাও তুমিও হাত মুখ ধুয়ে রেড়ি হয়ে নেও আর আমাকে মুক্তি দেও।।

Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post
R
nice
Reply