Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.
ব্যাচে-লড়ঃ স্যার,ঘড়িতে কয়টা বাজে একটু জানতে পারি প্লীজ?
বৃদ্ধলোকঃ তুমি ব্যাচালার?
ব্যাচে-লড়ঃ হ্যাঁ স্যার!কিন্তু।।
বৃদ্ধলোকঃনা,তোমাকে বলা যাবে না।
ব্যাচে-লড়ঃকিন্তু কেন স্যার?কি এমন ক্ষতি হয়ে যাবে একটু টাইম বলে দিলে?
বৃদ্ধলোকঃ অনেক কিছুই হারাতে পারি।
ব্যাচে-লড়ঃ কিন্তু স্যার,তা কীভাবে একটু জানতে পারি?
বৃদ্ধলোকঃ দেখ ইয়াং ম্যান!আমি তোমাকে টাইম বললে নিঃসন্দেহে তুমি আমাকে থ্যাঙ্কস বলবে,এবং হয়তো কাল আবারো দেখা হয়ে যাবে।দেখা হলে তুমি আবারও টাইম জানতে চাইবে?
ব্যাচে-লড়ঃ হতে পারে।
বৃদ্ধলোকঃ হয়তো এইভাবে আরও ২/৩ বার দেখা হয়ে যাওয়ার পর তুমি আমার নাম,ঠিকানা জানতে চাইবে?
ব্যাচে-লড়ঃ তাও সম্ভব স্যার।
বৃদ্ধলোকঃ নাম ঠিকানা জানার পর হয়তো কোন একদিন তুমি বাসা বাড়া খুঁজতে খুঁজতে পৌঁছে যাবে আমার ঠিকানায়?
ব্যাচে-লড়ঃ এহেমমম,তাও সম্ভব স্যার।
বৃদ্ধলোকঃ তুমি আমার বাসায় আসবে। বসবে চা নাস্তা করবে।চায়ের প্রশংসাও করবে।সুন্দর সুন্দর কথা বলে আমাকে ইমপ্রেস করতে চাইবে।আমাকে ইমপ্রেস করতে পারলেই তুমি বাসা বাড়া পেয়ে যাবে রাইট?
ব্যাচে-লড়ঃ মুচকি হাঁসি দিয়ে রাইট স্যার।
বৃদ্ধলোকঃ বাসা বাড়া পাওয়ার পর ধীরে ধীরে আমার মেয়ের সাথে তোমার পরিচয় হবে,পরিচয় থেকে প্রেম ভালোবাসা,ভালোবাসা থেকে বিয়ে ।আমি বিয়েতে রাজী না থাকলে আমার মেয়ে আত্ম হত্যার ভয় দেখাবে।বিয়ে হয়ে গেলে তোমার খরচ বেড়ে যাবে,খরচ বাচাতে গিয়ে তুমি বাসা বাড়া বন্ধ করে দিবে।আমি তোমাকে বাসা ছেড়ে দিতে বললে আমার মেয়ে তোমাকে ডিরেক্ট আমার ফ্লাটে নিয়ে আসবে।বলবে বাবা এতো বড় বাড়িতে তুমি একা মানুষ কী করবে।আমরা তোমাকে কোম্পানি দিব।এতে তুমি মুচকি মুচকি হাসি দিবে,কারণ নারী,গাড়ি আর বাড়ির সাথে তোমার থাকা,খাওয়া কাপড় ধোঁয়ার সাবান পর্যন্ত ফ্রী হয়ে যাবে। এইবার বুচ্ছ তো তোমাকে কেন টাইম বলা যাবে না?
ব্যাচে-লড়ঃ বুচ্ছি স্যার!কিন্তু আপনি এতো পরের খবর আগে জানলেন কীভাবে স্যার!বলছিলাম কি টাইম বলে সময় নষ্ট না করে যদি ডিরেক্ট আপনার ঠিকানাটা একটু! এই বলে ব্যাচালার দিল দৌড়।
বৃদ্ধলোকঃ দাড়াও বাচ্ছু!তোমার শেষ কথার উত্তরটাও নিয়ে যাও। অভিজ্ঞতা থেকে বাচ্চু,অভিজ্ঞতা থেকে জানছি।তাছাড়া যে ছেলে একটা ঘড়ি এফোর্ড করতে পারে না তার সাথে আমার মেয়ের বিয়ে দেই কি করে!!