Overblog All blogs Top blogs Humor & Comedy
Edit post Follow this blog Administration + Create my blog
MENU

Bangla blog,Bangla Kobita & Golpo.Funny Pictures & Jokes.

Advertising

বর্ণমালায় উপদেশমূলক বাক্য।


বর্ণমালায় উপদেশমূলক বাক্য।

অ-অসৎ সঙগ ত্যাগ কর।
আ-আলস্য দোষের আকর।
ই-ইক্ষু রস অতি মিষ্টি।
ঈ-ঈশ্বরকে বন্দনা কর।
উ-উগ্রভাব ভাল নয়।
ঊ-ঊর্ধব মুখে পথ চলিও না।
ঋ-ঋষিবাক্য শিরোধার্য।
এ-একতা সুখের মূল।
ঐ-ঐশ্বর্য রক্ষা করা কঠিন।
ও-ওষধি ফল পাকিলে মরে।
ঔ-ঔদার্য অতি মহৎ গুণ।
ক-কটুবাক্য বলা অনুচিত।
খ-খলকে বিশ্বাস করিও না।
গ-গর্ব করা ভাল নয়।
ঘ-ঘনাগমে বৃষ্টি হয়।
ঙ-
চ-চন্দ্রকিরণ অতি স্নিগ্ধ।
ছ-ছলনা করা বড় দোষ।
জ-জনক-জননী অতি পূজ্য।
ঝ-ঝগড়া করিলে বিপদ ঘটে।
ট-টঙকার ধনুর জ্যাশব্দ বটে।
ঠ-ঠকের বাক্য অবিশ্বাস্য।
ড-ডমরু শিবের বাদ্যযন্ত্র।
ঢ-ঢক্কা রণবাদ্য বিশেষ।
ত-তপস্বীরা বনে থাকেন।
থ-থপথপ করিয়া ভেক বলে।
দ-দরিদ্রকে অন্নদান কর।
ধ-ধর্মপথ অবলম্বন কর।
ন-নম্র হইতে চেষ্টা কর।
প-পন্ডিত লোক সভামান্য।
ফ-ফল দ্বারা পরিচয় হয়।
ব-বন্ধুর হিত করা কর্তব্য।
ভ-ভগ্নোৎসাহ হইও না।
ম-মন দিয়া বিদ্যাভ্যাস কর।
য-যত্ন করিলে রত্ন মিলে।
র-রবির কিরণ অতি প্রখর।
ল-লম্ফ দিয়া পথ চলিও না।
শ-শঠকে বিশ্বাস করিও না।
ষ-ষড় ঋতুর দেশ বাংলাদেশ।
স-সৎ পুত্র কুলের ভূষ্ণ।
হ-হটকারিতা বড় দোষ।
ক্ষ-ক্ষমা করা মহত্ত্বের লক্ষণ।

গুহা কথা বলে না।

এক সিংহ শিকারে বেরিয়ে সারাটা দিন বনে বনে ঘুরল।কিন্তু কোন আহার জোটাতে পারল না।খিদেয় তার ক্লান্তিতে কোন রকমে সে একটা গুহার সামনে এসে দাঁড়াল।তারপর উঁকি দিয়ে গুহা শূন্য দেখে ভেতরে গিয়ে ঢুকল।কিন্তু এই গুহায় বাস করত এক শেয়াল।সিংহ গুহার ভেতরে ঢুকেই ব্যাপারটা টের পেয়ে গেল।সে তখন এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল।এক সময় শেয়াল নিশ্চয়ই গুহায় ঢুকবে।তখন শেয়ালকে দিয়েই দিনের খাবারটা সারা যাবে,এই ভেবে তার মনটা খানিক হাল্কা হল।
খানিক পর শেয়াল ফিরে এল।কিন্তু গুহায় ঢুকতে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়ল।দেখল গুহার মুখে মাটিতে সিংহের পায়ের ছাপ।শেয়াল বড় সতর্ক প্রাণী।পায়ের ছাপ খুঁটিয়ে দেখে সে বুঝতে পারল একটা সিংহ গুহায় ঢুকেছে-তার ঢোকবার পায়ের ছাপই সদ দিকে ছড়িয়ে আছে।কিন্তু সে বেরিয়ে গেছে এমন পায়ের ছাপ কোথাও নেই।
শেয়াল গুহার মুখ থেকে পিছিয়ে গিয়ে ভাবতে লাগ্ল,না বাপু বিশেষ ভাবে পরীক্ষা না করে ভেতরে ঢুকছি না।সিংহ বড় বলবান জন্তু।একবার তার সামনে পড়ে গেলে প্রাণ বাঁচানো যাবে না।এই ভেবে শেয়াল গলা চড়িয়ে বলে উঠল,কি হে ভাই গুহা,আমি ফিরে এসেছি দেখেও তুমি আজ কথা বলছ না কেন?যদি আজ কথা না বল তাহলে এই আমি ফিরে চললাম।
গুহার অন্ধার কোণায় শুয়ে শুয়ে সিংহ শেয়ালের সব কথাই শুনতে পেল।শুনে ভাবল,গুহা নিশ্চয়ই অন্যদিন শেয়াল আসা মাত্র কথা বলে,তা না হলে সে কেন এভাবে বলবে।গুহা নিশ্চয় আজ আমাকে দেখতে পেয়ে ভায়ে কথা বলছে না।শেয়ালকে ফিরে যেতে দেওয়া যায় না।
যেমনি ভাবা অমনি সিংহ উচ্চৈঃস্বরে বলে উঠল,এস এস ভাই শেয়াল,আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম।এতক্ষণ কথা না বলে তোমাকে পরীক্ষা করে দেখেছিলাম। তুমি ভেতরে এসে বিশ্রাম কর।
সিংহের মেঘের গর্জনের মত গলা শুনতে পেয়ে শেয়ালের সন্দেহ দূর হল।সিংহ তার জন্যই গুহার ভেতরে ঘাপটি মেরে বসে রয়েছে।বাপরে! বরাতের জোরে প্রাণটা অকালে খোয়াতে হল না।সে তখন গলা চড়িয়ে বলল,একীরে বাবা! গুহা কথা বলে এমন কথা তো কখনো শুনিনি!বলেই একছুটে সেখান থেকে পালাল।
উপদেশঃ যে সদা সতর্ক থাকে সে বিপদ এড়াতে পারে।
আমার বাচ্চাদের আদর্শলিপি থেকে সংগ্রহ।
……………………………………………
সাবধান!আমাদের গুহায় ও রাজাকার নামের কিছু বিষাক্ত সাপ রয়েছে।সবাই মিলে ওদের বংশ নির্বংশ করতে হবে।

 

 
Advertising
Back to home page
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post